ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহারে যদি একটু সাশ্রয়ী হয় লোডশেডিং কমানো সম্ভব : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৪
সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহারে যদি একটু সাশ্রয়ী হয় লোডশেডিং কমানো সম্ভব : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

PMমোঃ ফারুক হোসেন, ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সব সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অন্যান্য কর্মকর্তা ও সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহারে যদি একটু সাশ্রয়ী হয় তাহলেই ঢাকাসহ সারা দেশে লোড শেডিং অনেকাংশে কমানো সম্ভব হবে। ২ জুলাই বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ওই কথা বলেন। এসময় তিনি বলেন, নিজ হাতে বিদ্যুতের সুইচ বন্ধ করলে সম্মান যায় না। নিজেদের বিদ্যুৎ বিলও কমে। এ কথা মাথায় রেখে হলেও বাসাবাড়ি বা অফিসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া যায়। সবাইকে মনে রাখা দর কার টেলিভিশন বন্ধ থাকার পরেও যে লাল বাতি জ্বলে তাতেও কিন্তু বিদ্যুৎ ব্যবহার এবং বিল উঠে।
তিনি বলেন, আমাদের মসজিদ গুলোতে শুধুমাত্র লাইট জ্বালানোর জন্য সোলার প্যানেল ব্যবহার করা যেতে পারে। অধিক প্রয়োজন ছাড়া লাইনের বিদ্যুৎ ব্যবহার না করলেই অনেক বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। উৎপাদন খরচ দিলে আরও বিদ্যুৎ উৎপাদন করা যাবে। শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আমরা সোলার প্যানেল, বায়ো গ্যাস পদ্ধতি ও পরমানুবিক কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। শুধুমাত্র ঢাকা নয় সারা দেশ কেই লোডশেডিং মুক্ত করার পরিক ল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, পরমানুবিক বিদ্যুৎ কেন্দ্র হলে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এরপর দক্ষিণাঞ্চলে আরো একটি পরমানুবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এসব প্রকল্প বাস্ত বায়ন হলে ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০১৩/২০৪০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষমাত্রা রয়েছে। এসব হলে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মাধবাধিকার কর্মীর মৃত্যু পরবর্তী সংবাদ খালেদা জিয়া মিথ্যাচার করছেন : আমু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads