ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া মিথ্যাচার করছেন : আমু

খবর টি পড়েছেন : ১৭৮
খালেদা জিয়া মিথ্যাচার করছেন : আমু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Amuশ্যামলবাংলা ডেস্ক : শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে খালেদা জিয়া এখন মিথ্যাচার ও ভাঁওতাবাজির রাজনীতি শুরু করেছেন। বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সমস্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে খালেদা জিয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকারের প্রতিবাদে সংসদে অনির্ধারিত এক আলোচনায় আমির হোসেন আমু ২ জুলাই বুধবার ওই কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসসের।
আমু বলেন, ৭৫ পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল, ফারাক্কা, পার্বত্য শান্তি ও সমুদ্রসীমা সমস্যা সমাধানে বিএনপি ও এরশাদ সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি। এ সময় তারা এ সমস্যার সমাধানে কোন চিন্তাও করেননি। ৯৬ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে ফারাক্কা সমস্যা সমাধানে ৩০ বছরের চুক্তি করে।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে সীমান্ত ও তিস্তা পানি চুক্তি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে এ নিয়ে চুক্তি হওয়ারও কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেই চুক্তি হয়নি। তবে মনমোহন সিং ওইসব চুক্তি হবে বলেও প্রতিশ্রুতি দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, দেশবাসী জানে, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফর করে দেশে ফিরে আসার পর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ফারাক্কা চুক্তির বিষয়টি তুলতে তিনি বেমালুম ভুলে গেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মুখোশ আজ জনগণের কাছে উন্মোচিত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারকে নিয়ে তিনি যত মিথ্যাচার করবেন, দেশের জনগণ ততই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনায় আরও বক্তৃতা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও জাসদের মইনুদ্দিন খান বাদল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহারে যদি একটু সাশ্রয়ী হয়… পরবর্তী সংবাদ আমতলী পৌরসভায় এডিবির ১শ’কোটি টাকা বরাদ্দ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads