মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে নকল-ভেজাল ও নিম্নমানের ঔষধে বাজার সয়লাব। কিন্ত দেখার কেউ নেই। জীবন বাঁচাতে মান সম্মত ঔষধ এই চির সত্য কথাটিকে উপেক্ষা করে মেহেরপুরের এক শ্রেণীর অসাধূ ঔষধ ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে নকল-ভেজাল এবং নিম্মাননের ঔষধ ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এক অনুসন্ধানীতে এমন তথ্য বেরিয়ে এসেছে। সেইসাথে অনভিজ্ঞ, আনাড়ী, হাতুড়ে ডাক্তারদের অতি উৎসাহে অনুমোদনহীন ঔষধ কোম্পানীগুলো তাদের উৎপাদিত মানহীন ঔষধ দীর্ঘদিন থেকে মেহেরপুরের ঔষধ বাজারে বিক্রয় করে আসছে বলে গোপন সুত্রে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় সুশীল সমাজ মনে করেন ড্রাগ সুপাররেনডেন্ট মাসিক নগদ নারায়ন চুক্তি এবং স্থানীয় প্রশাসনের সেইভাবে নজরদারী না থাকার কারনে প্রাণঘাতি মানহীন ঔষধগুলো নৈতিকতা বিপর্যয়হীন কিছু ঔষধ ব্যবসায়ীরা বিক্রয় করে আসছে। মেট্রোনিউজল-৫০০ এমজি অপারেশন রোগীদের জন্য মূল্য প্রতিপিচ ১ টাকা ৩০ পয়সা অথচ এই নামের নকল ঔষধ ২০ থেকে ৩০ পয়সার কিনে কিছু দোকানী ১ টাকা ৩০ পয়সায় বিক্রয় করে থাকে। ওয়াল ব্যাথানাশক-১০ এমজি মুল্য ১০ টাকা যা নকলগুলো একই রকম প্যাকেট ১টাকা পিচ কিনে ১০ টাকায় বিক্রয় করে থাকে। ক্যাটগাড রোগীর সেলাই এ লাগে যার মুল্য ২৫০ থেকে ৩০০ টাকা অথচ সেখানে তা নকল কিনে কিছু দোকানী ৪০ থেকে ৫০ টাকায় যা আসল ঔষধমুল্যে বিক্রয় করে থাকে। অপারেশনে জেন্ডামাইসিন ইনজেকশন নকল ২০ টাকায় কিনে ২৯০ টাকায় অসাধূ ব্যবসায়ীরা বিক্রয় করে থাকে। সেট্রিয়াকনস ইনজেকশন-১০০০ এমজি ৬০ টাকায় কিনে ১৯০ টাকায় কেউ কেউ বিক্রয় করে থাকে। এমন তথ্য পাওয়া গেছে। আসলের মড়কে কমা কোম্পানীর ভিটামিন, ভিট, বলারিস্ট, নিরাময়,ওসাকা, বডি ফিল্টার, ফার্মেসীর কিছু মালিক মাত্র ৩০ টাকায় কিনে ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রয় করে থাকে। হিস্টাট্যাব ১ বক্স ভাল কোম্পানীর মুল্য ১০০ টাকা। সেখানে নিম্নমানের ঔষধ ১ বক্স মাত্র ৩০ টাকা। এজিথেমাইসিন এন্টিবাইট্রিক প্রতিপিচ ৩০ টাকা কিন্ত নকল সিপ্রোপ্লক্সমানিন ২ টাকায় ক্রয় করে ২০ টাকায় কেউ কেউ বিক্রয় করে থাকে। এভাবে নকল-ভেজাল ও নিম্নমানের ঔষধ মেহেরপুরের বাজারে বিক্রি হতে থাকলে নকলের ভীড়ে আসলটাই হয়তো হারিয়ে যেতে বসবে। ক্ষতিগ্রস্থ হবে রোগী এবং অজান্তেই হয়তো প্রাণ হারাবে কেউ কেউ এই নকল ও ভেজাল ঔষধ সেবন করে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী নজরদারী ও হস্তক্ষেপ প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।



















