জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না দু’দিন যাবৎ। এতে ক্রেতা-গ্রহিতাদের বাড়ছে ভোগান্তি। ক্রেতা-বিক্রেতা ছাড়াও অন্যান্য দলিল রেজিস্ট্রির ক্ষেত্রেও অনুরুপ ভোগান্তির অন্তনেই।
দলিল লেখকরা জানান-চলতি মাসের প্রথম দিন থেকেই দলিল রেজিস্ট্রি বন্ধ আছে। এ ব্যাপারে সাবরেজিস্ট্রার ফারুক হোসেন জানান-নতুন অর্থ বছরে দলিলের রাজস্ব ফি-বৃদ্দির কথা বলা হয়েছে। কোন দলিলে কি পরিমাণ রাজস্ব ফি-নির্ধারণ করা হয়েছে; তার কোন সুনির্দিষ্ট পত্রাদেশ না পাওয়ার অপেক্ষায় আছি। এজন্য দলিল রেজিস্ট্রি স্থগিত আছে।

মেলান্দহে মত্স্য সপ্তাহ উদযাপিত
জামালপুরের মেলান্দহে ২জুলাই যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়। এ উপলক্ষে বেলা ১১টায় মৎস্য অধিদপ্তর এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা র্যালীর নেতৃত্ব দেন। র্যালী শেষে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, ভাইস চেয়ারম্যান নূরুল আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, মৎস্য কর্মকর্তা আলী আকবর ও মৎস্যজীবি আবু বকর সিদ্দিক প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।



















