ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : আমনচাষে এবারের ধানের মোৗসূমে দেশের ৩১টি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ১৩০ জন কৃষকদের সার-বীজ বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হক, ইউপি চেয়ারম্যানগণ-ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী, মাজহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল রহমান, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ ও সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক-গণ্যমান্য ব্যক্তিবর্গ সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার-বীজ বিতরণ অনুষ্ঠানে মোট ১৩০জন কৃষকের মধ্যে ৭০জনকে ১০কেজি নেরিকা বীজ ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি এবং আরো ৬০জন প্রতিটি কৃষককে ৫কেজি উফশী ধানবীজ ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার-বীজ দেয়া হয়।
ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ’১৪ পালিত

সারাদেশের ন্যায় ভোলাহাটেও যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্য্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বুধবার সকাল ১০টায় পালিত হয়েছে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪। “অন্ন বস্ত্র বাসস্থান মাছচাষে সমাধান” এ প্রতিপাদ্যকে নিয়ে এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নানা প্রকার কর্মসুচী পালিত হয়। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের অনুপস্থিতিতে তার মনোনিত প্রতিনিধি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, উপজেলা আনন্দ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষী, প্রকৃত জেলে ও অসহায়-অস্বচ্ছলদের মাঝে বেইড়জাল ও সেলাইমেশিন দেয়া এবং মৎস্যচাষে সফলদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রভাষক আব্দুস সাত্তার, মৎস্যচাষীদের মধ্যে-মুন্জুর আলী প্রমূখ।



















