এ,কে আজাদ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গ্রামের গৃহবধু সন্তানের চিকিৎসা নেওয়ার পথেই সড়ক দূর্ঘটনায় কেড়ে নেয় মা লিপি আক্তার (৩০) প্রাণ।

ঘটনাটি ঘটেছে গত গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের মথুরাপুর নামকস্থানে মিশুক ও পাগলু গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দূঘটনায় লিপি আক্তার মিশুকযাত্রী নিহত হন ও ৫ যাত্রী আহত হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গ্রামের কাইয়ুম আলীর স্ত্রী লিপি আক্তারের নবজাতক সন্তানের চিকিৎসার জন্য গত মঙ্গলবার বিকেল ৩টায় বাড়ী থেকে মিশুক যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে মথুরাপুর নামক স্থানে এসে পৌছালে এসময় সামনের দিক থেকে পাগলু গাড়ীর মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হলে এতে দুটি গাড়ীর ৫জন আহত হয়। আহতদের মধ্যে লিপি আকতারের শারিরীক অবস্থা আসংখ্যাজনক হওয়ায় তাৎক্ষনিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। নিহত লিপি আক্তারের সন্তানটি বর্তমানে সুস্থ্য রয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় নিহত গৃহবধুর জানাজা নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন কায্য সম্পন্ন করা হয়।
বালিয়াডাঙ্গীতে পৃথকভাবে কলেজ ছাত্রী ও গৃহবধু নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে কলেজ ছাত্রী নুর আক্তার নুরী (১৮) ও গৃহবধু ফরিদা বেগম (২৭) সহ দুইজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ হবার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান পায়নি।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পৃথকভাবে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গান্ধিকারী গ্রামের হালিম উদ্দিনের মেয়ে ও সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নুর আক্তার নুরী (১৮) গত ১৭জুন সকাল ১০টায় বাড়ী থেকে কলেজে পরীক্ষা দেওয়ার কথা বলে নিখোঁজ হয়।
তাকে খুজে না পেয়ে নিখোঁজ নুরীর বাবা হালিম উদ্দীন অবশেষে গত ১৭ জুন এব্যপারে স্থানীয় থানায় সাধারণ ডাইরী করেন। নিখোঁজ হবার ১৬ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি।
এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সিধোর গ্রামের রাজমিস্ত্রী পয়গাম আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী গৃহবধু ফরিদা বেগম (২৭) গত ৯জুন সকাল ১১টায় বাড়ী হতে নিখোঁজ হয়। তাকে খুজে না পেয়ে গৃহবধুর স্বামী পয়গাম আলী অবশেষে গত ১৮জুন এ ব্যপারে স্থানীয় থানায় সাধারণ ডাইরী করেন। নিখোঁজ হবার ২২ দিন অতিবাহিত হলেও এরও কোন সন্ধান মেলেনি।
বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে আজ বুধবার সকাল ১০ট্যায় উপজেলা পরিষদ চোত্বর থেকে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের নেতৃত্বে এক বনাঢ্য র্যালী বেড় হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে র্যালীটি শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা এমদাদ, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব আতাউর রহমানসহ এলাকার মৎস্য পেশাজীবিরা । পরে আলোচনা শেষে রুপগঞ্জ ব্রীজ সংলগ্ন তীরনই নদীর মৎস্য অভয় আশ্রামে পোনা মাছের অবমক্তকরণ করা হয়।



















