ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শামীম ওসমানের বক্তব্যের নিন্দা জানিয়েছে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার

খবর টি পড়েছেন : ২০৫
শামীম ওসমানের বক্তব্যের নিন্দা জানিয়েছে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটি সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান সাংবাদিকদের নিয়ে কুরচিপূর্ন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন । ১ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে এ নিন্দা জানানো হয়। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম শেফুল এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কুরুচিপূর্ণ বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাধাপদ দেব সজল, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমমাদ, জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, জিটিভি প্রতিনিধি এম শাহজাহান আহমদ, এসএ টিভির প্রতিনিধি পান্না দও, এটিএন নিউজ প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ,সাপ্তাহিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী,আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, চ্যানেল ২৪ প্রতিনিধি দেওয়ান মুক্তাদির গাজি প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের নিয়ে একজন সংসদ সদস্যের মুখে এসব কথা মানায় না। সাংবাদিক সমাজ সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করছে লড়াই করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিত্য রোজাদারের ইফতারী পরবর্তী সংবাদ নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে পৌর মেয়রের সৌজন্য…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads