ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিত্য রোজাদারের ইফতারী

খবর টি পড়েছেন : ২৪৭
নিত্য রোজাদারের ইফতারী
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

॥ এস. এম. আজিজুল হক ॥

Azizধর্মীয় আবেগ অনুভূতি খুব বেশী স্পর্শকাতর হওয়ায় এ বিষয় নিয়ে লেখালেখি মোটেই নিরাপদ নয়। বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে লেখা বেশ ঝুকিপুর্ণ। কারন যারা ইসলাম শব্দ সম্পৃক্ত করে নানা রাজনৈতিক দল বা সংগঠন সৃষ্টি করে পরকালে বেহেস্ত প্রাপ্তির ফর্মুলা প্রদান করে থাকেন, তাদের মধ্যেকার বিভেদ দেখে সেই ভয় আরো বেড়ে যায়। আমরা যারা মুসলমান বাবা মায়ের ঘড়ে জন্ম নিয়ে মুসলমান হিসেবে পরিচয় দেয়া ছাড়া বাড়তি কোন দাবী করতে পারিনা বা যোগ্যতা নেই, ধর্মীয় খরগ খুব সহজেই তাদের বুকে বসানো যায় এবং কালে কালে তাইই হয়েছে। জামাতে ইসলাম, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, হিজবুত তাহরির, আওয়ামী মুসলিম লীগ, তাবলিগ জামাত ইত্যকার ধরনের কত ইসলামী সংগঠনের অস্তিত্ব বিদ্যমান। সর্বশেষ হেফাজতে ইসলামের তান্ডব। এছাড়া রয়েছে পীরের রকম ফের। কেউ আটরশি, কেউ চরমোনাই, কেউ চন্দ্রপুরি, কেউ খাজাবাবার-কত যে ধরন, তার ইয়ত্বা নাই। ধর্মীয় এই হাজারো পথের অনুসারীদের মাঝেই বছর ঘুরে আসে মাহে রমজান, পবিত্র সিয়াম সাধনার মাস। সংযোমের এই বরকতময় মাসের ফজিলত এবং রহমত দু’ই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। বছরের এগারো মাস জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযোমী হয়ে চলার অনুশীলনের মাস রমজান। অথচ সেই রমজান মাসেই আমরা যে কি ধরনের সংযোম প্রদর্শন করি, তা প্রায় সকলেরই জানা। এই মাসের বরকতের গুনে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কোন হিসাব নিবেন না। বাহ! খাওয়া দাওয়ার এ যেন এক মহা ইসলামী সুযোগ। সুর্যাস্তের অনেক পুর্ব থেকেই শুরু হয় প্রস্তুতি। মুল্যবান বাহারী ইফতারীর আয়োজন। বিভিন্ন গনমাধ্যমের খবর ও চোখে দেখা এই সব বাহারী ইফতারীতে হাজার হাজার টাকা ব্যয় করা হয়। এমন খবর শোনা যায়, মাত্র চার সদস্যের পরিবারের জন্য ইফতারীর আনজাম করতে কয়েক হাজার টাকা ব্যয় করা হয়। ভাল কথা। আল্লাহ তায়ালা হিসেব মওকুফ করেছেন, আমি হিসেব করার কে? তবে মনের মধ্যে খুট খুট করে ওই সংযম শব্দটি নিয়ে। বিত্তবানদের ঘরে বা বিপনী বিতানে বা অন্যত্র যখন ইফতারীর এই মহা আনজাম চলে, তখন হাতে একটি পলিথিনের ব্যাগ নিয়ে দারে দারে নিত্য রোজাদারদের আনাগোনা শুরু হয়। মহা আনজামে সাজানো ইফতারীর কিছু উচ্ছিষ্ট কেউ দেয়, আবার কেউ কটু কথা বলে ফিরিয়ে দেয়। রোজা রেখেছিলি? এমন প্রশ্নেরও জবাবের সম্মুখিন হতে হয় এদের। সেহরি খাওয়ার ব্যবস্থা ছিল কিনা, এমনতর প্রশ্নে মুখোমুখী ওরা হয়নি কখনও, কিন্তু রোজা ছিল কিনা এ ধরনের প্রশ্ন ঢের বেশী শুনতে হয়। প্রাপ্ত উচ্ছিষ্ট ইফতারীর চেয়ে কয়েক গুন বেশী প্রশ্ন-রোজা ছিলি? ঘরে কিছু ছিলনা, সারাদিন প্রায় অভুক্ত, রাতের খাবারের ব্যবস্থা ছিলনা-এমনতর মানুষ গুলো ইফতারীর সময় পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড় হয় রাস্তায়। রোজা বিধায় দিনের বেলা কারো কাছে দু’মুঠো খাবার চাওয়া মানে ঝাটার বাড়িকে আমন্ত্রন জানানো। তাছাড়া পবিত্র এই মাসে দিনের বেলায় বেশীর ভাগ বাড়ীতে রান্নাবান্নাও হয়না। তাই রোজার মাসে দিনের বেলায় ওরা থাকে প্রায়ই অভুক্ত। তাইতো সন্ধ্যায় বাধ্য হয়ে খাদ্য সংস্থান করার এই অভিযান। এদের মধ্যে অনেক রোজাদারও থাকে। ইফতারীর সময় দারে দারে ঘুরে যা পায়, তার কিছুটা খেয়ে বাকিটা রেখে দেয় সেহরীর জন্য। আল্লাহ রাব্বুল আলামীন যেমন দারিদ্রতা দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করেন, ঠিক তেমনি অঢেল সম্পদ দিয়েও সে কাজটি করেন। তবে একথাও সত্য যে, সমাজে দানশীল ও দয়াবান ধনাঢ্য ব্যাক্তিরও অভাব নেই। এদের সিংহ ভাগ নেপথ্যচারী হয়ে থাকেন। বিবেক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকে অনেক বিত্যবানকে হরহামেসাই দরিদ্রদের পাশে এসে দাঁড়াতে দেখা যায়। আবার কেউ কেউ শুধুমাত্র মনের প্রশান্তির জন্য অভুক্তদের পাশে এসে দাঁড়ায়। ধর্মীয় আবেগের কারনে যেমন মানুষ মুক্তি পায়, ঠিক এর উল্টোটাও আছে। ধর্মীয় গোড়ামীর যুপকাষ্ঠে অনেক মানুষকে বলি হতেও দেখা যায়। দারিদ্র সীমার নিচে যে হতভাগ্যরা বসবাস করে, সমাজ তাদের নামাজ রোজার হিসেব নিতে চায় বেশী করে এবং কঠোর ভাবে। অন্য দিকে শুধুমাত্র অর্থবিত্তের কারনে অনেক নিতীবিবর্জিত মানুষের পিছনে সাফাইয়ের ঢোল বাজাতে দেখা যায় কিছু আলেমজন বলে খ্যাতদেরকে। আগেই বলেছি, আল্লাহর দেয়া বিধিবিধান তথা ধর্ম নিয়ে কথা বলা বেশ ঝুকিপুর্ন। যে দেশের মানুষ ফতোয়া মানে ফায়সালা বলে বিশ্বাস করে এবং সে বিশ্বাস ধারণ করে, লালন করে, পালন করে, সেই দেশে ধর্ম নিয়ে কথা বলাটাও এক ধরণের আহম্মকি ছাড়া কিছুই না। তবুও থেমে থাকলে কি চলে? কাউকে না কাউকেতো বলতেই হবে। যুগে যুগে, কালে কালে এই বলাতো থেমে নেই। বলতে গিয়ে ধর্মীয় নির্মমতার বলি হয়েছে অনেকেই। পবিত্র রমজান মাসেও এর ব্যতিক্রম নেই। ধর্মীয় আচরণগত দিক প্রদর্শনের ক্ষেত্রে অর্থের অবদান অন্যতম কিন্তু আধ্যাতিকতার ক্ষেত্রটি সম্পুর্ণ ভিন্ন। যে দিকটি সর্বদাই থেকে যায় লোক চক্ষুর আড়ালে। গরীব বা দরিদ্র কিংবা হতদরিদ্রের মধ্যে অনেকে, অনেক বড় ধরণের সংযোমী হতে পারে। তাদের এই সংযোম গোটা বছর জুড়েই লক্ষ্য করা যায়। অল্পতে তুষ্ট এসব মানুষ কোন ক্রমে পেটের ক্ষুধা মিটাতে পারলেই শ্রষ্টার শুকুর গোজারী করে-পরম তৃপ্তিতে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু বিত্তবানদের মধ্যে এটা দারুন ভাবে অনুপস্থিত। তাদের আরো চাই, আরো চাই। এ যেন অনন্ত চাওয়া। এ চাওয়ার শেষ নেই, এ চাওয়ার সীমা পরিসীমা নেই। সারা দিন রোজা ব্রত পালন শেষে ইফতারীতেও নেই এর ব্যতিক্রম। হাজার রোজাদারের ইফতারী আয়োজনে ঠাই হয়না হাতে গোনা দু’চার জন নিত্য রোজাদারের। হয়তো ওরা রোজা ছিলনা বটে, তবে অভুক্ত না হলে আপনার ইফতারী আয়োজনের সময় হাত পাততে আসবে কেন? আমরা কি পারিনা ওই দু’চার জনকে পাশে বসাতে? অন্তত সিয়াম সাধনার এই পবিত্র মাসে? আমরা কি কেউ জানি-কার হাতটি আল্লাহর পছন্দ? অর্থ বিত্ত বৈভবে পরিপুর্ণ নাদুসনুদুস শরীরের চকচকে হাত, নাকি অভুক্ত জীর্ণ শরীরের ময়লাযুক্ত মলিন হাত? জানলে ভালো-তবে না জানলে ওদেরকে ফিরিয়ে দেয়ার দুঃশাহস আসে কোত্থেকে? যে শ্রষ্টা দয়াপরবশ হয়ে আপনার হাতে সম্পদ দিয়েছে, সেই শ্রষ্টার আদেশ নির্দেশ অমান্য করার খেসারত নিশ্চই কোন হতদরিদ্র, বা নিত্যরোজাদার দেবেনা। আবার আপনার হাতে গচ্ছিত সম্পদ আপনি অনাদীকাল ভোগ করতেও পারবেন না। বরং আপনার রেখে যাওয়া সম্পদ আপনারই বংশধরদের অশান্তির কারন হতে পারে। কিন্তু নিত্য রোজাদারদের শ্রষ্টা সেই ঝামেলা থেকে পরিত্রাণ করে দিয়েছেন। এমনতর নিত্য রোজাদারদের অন্তত সিয়াম সাধনার একটি মাত্র মাসে পাশে বসিয়ে ইফতারী করালে রোজাদারের রোজা বা তার মান সম্মান কি ক্ষুন্ন হয়ে যাবে? আমরা যারা সংযম ও ত্যাগের এই মহিমান্বিত মাস রমজানকে বিশ্বাস করি-পরকালকে বিশ্বাস করি-শেষ বিচারকে বিশ্বাস করি, তাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। সোবেহ সাদেক থেকে সুর্যাস্থ পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম ইসলামের বিধান অনুযায়ী রোজা বলে বিবেচিত হতে পারেনা। আত্ম সুদ্ধি ও সংযম বিহীন পানাহার থেকে বিরত থাকার নাম উপোষ। রোজা বা সিয়াম সাধনা নয়। উপোষ আর সিয়াম সাধনা এক নয়। ইসলাম ধর্মে রোজাকে ফরজ করা হয়েছে। এই ফরজ কাজটি দায়ীত্বের সাথে যথাযথভাবে পালন করলে নিত্য রোজাদারদের অন্তত: রোজার মাসে অভুক্ত থাকার কথা নয়।

Shamol Bangla Ads

লেখক : সাংবাদিক ও কলামিষ্ট পাবনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড পরবর্তী সংবাদ শামীম ওসমানের বক্তব্যের নিন্দা জানিয়েছে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads