কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলা সাহিত্যের কালজয়ী কবি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মধুসুদন একাডেমির আয়োজনে রবিবার সন্ধ্যায় কেশবপুর আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে মধুসুদন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মধুসুদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ, স্বাগত বক্তব্য দেন মধুসুদন মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব মফিজুর রহমান নান্নু। মধুসুদন একাডেমির সভাপতি অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে কবি মকবুল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। মধুসুদনের জীবন ও সাহিত্যের ওপর আলোচনায় অংশ নেন ভরত থেকে আগত ড. রাসবিহারী দত্ত, ড. ভারতী বন্দোপাধ্যায়, কবি অপূর্ব কর, কবি অরুপ পান্তী,কবি আনছারুল হক প্রমুখ।



















