বগুড়া সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা কালিপদ সরকার।
মামলা সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক তপন চন্দ্র দুলালসহ তার লোকজন গত শনিবার রাত ৯টার দিকে বুড়ইল বাজারে উপজেলার বুড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ সরকারের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি টাকা দিতে না চাইলে তারা কালিপদ সরকারকে মারপিট করে। এব্যাপারে রোববার রাতে কালিপদ সরকার বাদী হয়ে যুবলীগ নেতা তপন চন্দ্র দুলালসহ অজ্ঞাত ২জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী বলেন, মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের জোরপ্রচেষ্টা চলছে।



















