শ্যামলবাংলা ডেস্ক : ৩০ জুন সোমবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আগামী ২৫ জুলাই রাতে পালিত হবে পবিত্র লায়লাতুল কদর।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,ঢাকা জেলায় পহেলা রমজানের সেহরির শেষ সময় রাত ৩ টা ৪২ মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট। আশপাশের জেলায় স্থানীয় সময় অনুয়ায়ী সেহরি ও ইফতার অনুষ্ঠিত হবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।



















