মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বজ্রপাতে বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনয়নের ভান্ডারা গ্রামের মশিউর রহমান নামের(৩৭) নামের এক কোচিং শিক্ষকের মৃত্যু হযেছে। সে ওই গ্রামের আজাহার আলীর ছেলে বলে জানাগেছে। সকাল অনুমান ৯ টায় নিজ বাড়ীতে অবস্থানকালে বজ্রপাতে আক্রান্ত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে বগুড়া শজিমেক মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুঘটে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। গ্রামের বাড়ীতে লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে। মশিউর বগুড়া একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতো।



















