স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কুতিক উৎসব। ২৮জুন শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
শিশুর ভিতরে লুকায়িত পূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে এবং তাদের সুকুমার বৃত্তির চর্চাকে এগিয়ে নিয়ে যেতে শেরপুর জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, শিশু একাডেমীর পরিচালক মো. আসলাম খান প্রমূখ। উৎসবে শেরপুর জেলা সদরের দুইটি এবং নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার একটি করে মোট ৪ টি স্কুলের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন।



















