শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মিডিয়া অ্যাডভোকেসি এন্ড ফেক্ট ফাইন্ডিং বিষয়ে এক আ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্ম পলীর সেমিনার কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় আদিবাসীদের মানবাধিকার উন্নয়ন সংগঠন ইন্ডিজিনিয়াস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস (আইপিডিএস) আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিওএ) চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারমারী খ্রিষ্টান মিশনের পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইপিডিএসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মি. পিজুস বর্মন ও নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, মাহ্ফুজুর রহমান সোহাগ, আব্দুল মান্নান সোহেল, জাহাঙ্গীর আলম তালুকদার, এম. সুরুজ্জামান, মঞ্জুরুল আহসান, শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক এবং সুধীজনরা অংশ গ্রহন করেন।

উলেখ্য, আদিবাসীদের মানবাধিকার উন্নয়ন, তাদের বিভিন্ন অধিকার আদায়, অস্তিত্ব ও কৃষ্টি-সংস্কৃতি রক্ষা এবং আদিবাসীদের নানা ধরনের সমস্যা সম্ভাবনা নিয়ে ২০১৩ সাল থেকে আইপিডিএস নালিতাবাড়ীতে কাজ করে যাচ্ছে।



















