ads

শনিবার , ২৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৮
শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদের স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার :  শেরপুরে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক প্রয়াত আব্দুর রশীদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা শাখার উদ্যোগে স্থানীয় নিউ মার্কেটে  ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ ড. সুধাময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। বক্তব্য রাখেন সংগঠসের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বায়োজিদ আক্কাছ, আলী আকবর টাবি, মুহসীন আলী মাস্টার, আমজাদ হোসেন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, হারেজ আলী, ডা. আব্দুছ সালাম, মেজর(অবঃ) হাবিব, নাজিম উদ্দিন, প্রয়াত ভাষা সৈনিকের একমাত্র ছেলে সাংবাদিক আব্দুর রহিম বাদল।
স্মরণ সভার শুরুতে প্রয়াত ভাষা সৈনিকের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং রবীন্দ্র সংগীত শিল্পী সঞ্চিতা হোড় দিপুর শোক সংগীতের মূর্ছনার মাধ্যমে স্মরণ সভা শুরু করা হয়।
উলে­খ্য, বিভিন্ন রোগে শয্যাশায়ী থাকা অবস্থায় ভাষা সৈনিক আব্দুর রশীদ ৮৪ বছর বয়সে গত ৫ জুন  ইন্তেকাল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯ ম্যাচ নিষিদ্ধ হলেন সুয়ারেজ পরবর্তী সংবাদ দামুড়হুদায় আ.লীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত ৮

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads