ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে মহিলা পরিষদের কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
মধুখালীতে মহিলা পরিষদের কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

MADHUKLHALI MOHILA PARISHAD KARMOSHALAমধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার আয়োজনে স্থানীয় সরকার শক্তিশালী করনে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা শির্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারী আইনউদ্দীন কলেজের মিলনায়তনে মধুখালী জেলা সাংগঠনিক শাখার সভানেত্রী শাহিদা আকরামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাজিয়া জামান,উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা,সরকারী আইন উদ্দীন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নির্মাণ চন্দ্র মন্ডল,বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডাঃ মালেকা বানু,কেন্দ্রীয় কমিটির সদস্য রেহেনা ইউনুস,সুরাইয়া সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) আসমা চৌধুরী,কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান,কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী জেলা সাংগঠনিক শাখার সাধারন সম্পাদক জেসমিন আক্তার এমি,আন্দোলন সম্পাদক মঞ্জুয়ারা সালাম ও উপস্থিত নির্বাচিত নারী জনপ্রতিনিধিগন।
মালেকা বানু বলেন স্থানীয় সরকার শক্তিশালী হলে গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।তিনি আরো বলেন ফতোয়াবাজরা নানা ভাবে নারীর অগ্রগতিকে বাধাগ্রস্থ করছে। তিনি নারী জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালনে কর্মশালায় উপস্থিত পুরুষ জনপ্রতিনিধিদের সহযোগিতা করার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলায় শিবপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ টানা বৃষ্টিতে সিংড়ায় হুমকির মুখে আমন আবাদ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads