ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা বৃষ্টিতে সিংড়ায় হুমকির মুখে আমন আবাদ

খবর টি পড়েছেন : ২২২
টানা বৃষ্টিতে সিংড়ায় হুমকির মুখে আমন আবাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Singra (Natore) Water News & Photo 26.06.14rসিংড়া (নাটোর) প্রতিনিধি : সপ্তাহ ব্যাপি টানা বর্ষনে সিংড়া উপজেলার মাঝারী নিচু ও উচুঁ জমিতে জলাবদ্ধতায় হাটু থেকে কোমর পানিতে নিমজ্জিত সদ্য রোপন কৃত আমন ধান । এতে হুমকির মুখে পড়েছে উপজেলার বেশকয়েকটি মাঠের আমন ধানের আবাদ। অধিক টাকা ব্যয়ে রোপনকৃত ধান নিয়ে এখন বিপাকে কৃষকরা। সঠিক ভাবে পানি নিস্কাশনের জন্য একটি খাল নির্মাণ জনগণের প্রাণের দাবী হয়ে উঠেছে।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংড়া উপজেলার ১নম্বর সুকাশ ইউনিয়নের নিশ্চিন্তপুর, মোল্লা পাড়া,হিন্দু পাড়া, স্কুল পাড়া, নওয়াপাড়া, ভাঙ্গনপাড়া, জয়কুড়ি, বনকুড়াইল, ভোবানীপাড়া,দূর্গাপুর, কচুয়া, তিতুলিয়া, কাকিয়ান, বাইগুনি ২নম্বর ডাহিয়া ইউনিয়নের দড়িপাড়া, গুচ্ছগ্রাম, কৈপাড়া, পিপুলশন গ্রামে কয়েকদিনের প্রবল বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কখনো ভারী, কখনো মাঝারী বিরতিহীন এই বৃষ্টিপাতে আমন ধানের চারা তলিয়ে গেছে। অথই পানির মাঝে উকি মারছে গজানো ধানের চারা। তাছাড়া সন্তানকে স্কুলে রেখে আসতে মাঠের ভিতর দিয়ে হাটু পানি অতিক্রম করছে অভিভাবকরা।
ক্ষতিগ্রস্থ দূর্গাপুর গ্রামের কৃষক শাহজাহান আলী, ফিরোজ আহম্মেদ,আবুল খায়ের, মকবুল হোসেন জানায়, প্রবল বষর্নের ফলে ও উজান থেকে গঢ়িয়ে আসা ঢলের পানিতে রোপন কৃত চারা ডুবে গেছে। পানি নিস্কাশনের জন্য ভদ্রা নদী থেকে বিনগ্রাম বাজার পর্যন্ত একটি খাল আছে কিন্তু খনন না করায় খালটি ভরাটের পথে। জরুরী ভিত্তিতে খালটি খনন করা হলে এলাকার কৃষকরা খুব উপকৃত হবে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধুখালীতে মহিলা পরিষদের কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ মেলান্দহে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads