ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে র‌্যালী

খবর টি পড়েছেন : ১৮৩
কুষ্টিয়ায় নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে র‌্যালী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

কুষ্টিয়ায় আন্তজার্তিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

KKকুষ্টিয়া প্রতিনিধি :  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবসে কুষ্টিয়ায় এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল KK১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরত্বপূর্ন সড়কে প্রদিক্ষণ করে। পরে র‌্যালী শেষে  কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, ৩২- বর্ডার গার্ডর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান, এডাবের চেপ্টার কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন বুলবুল, কুষ্টিয়ার প্রশান্তি মাদক পুনর্বাসন কেন্ত্রের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রানা প্র্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, মাদকদ্রব্য একটি সামাজিক ব্যধি ও প্রধান সমস্যা। এ সমস্যা সমাধান করতে পারলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আমাদের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। মাদক আমাদের সমাজের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক নিমুর্লে সবাইকে সোচ্চার হতে হবে।
র‌্যালী ও আলোচনা সভায় জেলার বিভিন্ন এনজিও সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, বিভিন্ন মাদকাসক্ত ও পুনর্বসান কেন্দ্রের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

KKKকুষ্টিয়ায় নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে র‌্যালী

Shamol Bangla Ads

কুষ্টিয়ায় ‘নির্যাতন বন্ধ কর” এ শে¬াগানের মধ্য দিয়ে নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মানবাধিকার সংগঠন অধিকার-এর আয়োজনে  কুষ্টিয়া শহরের থানামোড় বক চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল¬াস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, বাসদ জেলা সমন্বয়ক শফিউর রহমান শফি, মানবাধিকার কর্মী হাসান আলী প্রমৃখ।
বক্তারা বলেন, নির্যাতিতের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাবার এই দিনে আমরাও পৃথিবীর যে কোন দেশে যাঁরা অত্যাচার নির্যাতনসহ নানান নিষ্ঠুর ও অমানবিক আচরণ ও সহিংসতার শিকার হয়েছেন তাঁদের প্রতি সংহতি জানাচ্ছি। সেই সাথে নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মানবাধিকার রক্ষাকর্মীদের কোনভাবেই বাধা দেয়া চলবে না। এই দিনটিকে উপলক্ষে করে নির্যাতিতের সঙ্গে সংহতি প্রকাশ করতে অধিকার এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি ৪০টি জেলায় অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় মানবাধিকার রক্ষাকর্মীরাও নির্যাতন বিরোধী ব্যানার-প¬্যাকার্ড নিয়ে র‌্যালি ও মানববন্ধন করছে। ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অন্যান্য মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নীতিগত অবস্থান (কনভেনশন) গ্রহণ করে, যা আন্তর্জাতিক আইনে একটি বিধিবদ্ধ আইনি শক্তি হয়ে উঠেছে। এই নীতিগত অবস্থান ১৯৮৭ সালের ২৬ জুন কার্যকরী হয় এবং একই সঙ্গে সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২৬ জুন তারিখটিকে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ১৯৮৮ সাল থেকে বিশ্বের বিভিনড়ব দেশে এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নির্যাতন প্রতিরোধ করা এবং এই ব্যাপারে কার্যকরী আইন প্রণয়ন ও এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ মানবাধিকার পরিস্থিতির উনড়বয়নে প্রচারাভিযান চালিয়ে আসছে। স্বাধীনতার পর থেকে সব সরকারের আমলেই আটকাবস্থায় নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ বিভিনড়ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এখনও ঘটছে। এই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিনড়ব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে এবং এখনও হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসাইল সদর ইউনিয়ন বিলুপ্তির প্রতিবাদে সড়ক অবরোধ ও… পরবর্তী সংবাদ ঝালকাঠির নলছিটি বিদ্যুত কর্র্তৃপক্ষ ডিজিটাল প্রতারণার অভিযোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads