কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের সু-স্বাস্থ্য রক্ষার নিমিত্তে বুধবার নড়াইল জেলার কালিয়া উপজেলার গাজীরহাটে ব্রাকের উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণের উদ্দেশ্যে রিং স্লাব বিতরন এবং গ্রামভিত্তিক ঝোপঝাড় ও ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে বুধবার স্থানীয় ব্র্যাক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সিনিয়ন শাখা ব্যবস্থাপক (এসটিইউপি) জনাব অমিয় রঞ্জন জোতদার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের নড়াইল জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাস, কালিয়া উপজেলার এরিয়া ম্যানেজার (দাবি) জনাব সুমন গোস্বামী, এসটিইউপি কর্মসূচীর মাগুরা/নড়াইল অঞ্চলের সেক্টর স্পেশালিস্ট (পি/এল) ইমদাদুল হক ও নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এম মাসুম রেজা। এছাড়া অন্যান্যের মধ্যে বিষ্ণুপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ (হিরু), পার-বিষ্ণুপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি জনাব মুজিবুর রহমান শিকদার টুটুলসহ গাজীরহাট ব্র্যাক শাখা ব্যবস্থাপক (দাবি) মোস্তাফিজুর রহমান, দেওয়ান গোলাম মোস্তফা, শান্তি রানী, জান্নাতুল ফেরদাউস, নমিতা মন্ডল, নিতিশ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিষ্ণুপুর গ্রামের একটি অপরিচ্ছন্ন রাস্তার ঝোপঝাড় ও ময়লা আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে গ্রাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০১৪ এর শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি গাজীরহাট ব্র্যাকের এসটিইউপি প্রকল্পের আওতাধীন ৫০জন অতি দরিদ্র সদস্যের মাঝে স্বাস্থ্য সম্মত রিং-স্লাব বিতরন করেন।



















