ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শালিখার সাবেক ভূমি কর্মকর্তা আব্দুল হামিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

খবর টি পড়েছেন : ২২০
শালিখার সাবেক ভূমি কর্মকর্তা আব্দুল হামিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শালিখা (মাগুরা) প্রতিনিধি : শালিখার শতখালী ইউনিয়নের সাবেক ভূমি কর্মকর্তা আব্দুল হামিদের বিরুদ্ধে ঘুষ, দূর্নিতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি শতখালী ইউনিয়নের ভূমি কর্মকর্তা থাকা কালীন সময়ে এলাকার প্রজাদের কাছ থেকে জমির খাজনা, নামপত্তন, ডিসিআর সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন। বয়রা গ্রামেরে সিরাজুল ইসলাম নামে একজন ভূক্তভূগী জানান, ১৯৯০ সালে তার ক্রয়কৃত একটি জমি আব্দুল হামিদের মাধ্যমে নাম পত্তন করেন। কিন্তু উক্ত জমি ২০১২-১৩ অর্থ বছরে তাকে না জানিয়েই অন্য আর এক জনের নামে নাম পত্তন করে দেন। এছাড়া সিরাজুল ইসলামের আরো ৭টি দলিলের জন্য তিনি বিভিন্ন সময় অন্তত ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন। তার বিপরীতে তার নামে ইউনিয়ন ভূমি অফিসের খাতাপত্রে তার নাম থাকলেও উপজেলা র্ভমি অফিসে তার কোন নাম পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যন আবু হেনা কয়েক দফা শালিস করেও কোন সুরাহা করতে পারেন নাই। বর্তমানে আব্দুল হামিদ অন্যত্র বদলী হওয়ার পর ঐ ইউনিয়নের প্রজাদের মধ্যে ঐ কর্মকর্তা থাকা কালীন সময়ের নানা অনিয়ম ও দূর্নিতি বেরিয়ে আসছে। ঐ কর্মকর্তা থাকা কালীন সময়ে ভূমিকর, নামপত্তন, ডিসিআর সহ যে সকল কাজ কর্ম করা হয়েছে তা নিয়ে সাধারণ জনগণের মাঝে দুঃচিন্তার কোন সীমা নেই। এ ব্যপারে ভূক্তভূগী সিরাজুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, ভূমি কর্মকর্তা আব্দুল হামিদ থাকা কালীন সময়ে আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা গ্রহণ করেছেন। কিন্তু অধিকাংশ লোকের কাজই সঠিক ভাবে করেন নাই। তার দূর্নিতি তদন্ত করে সঠিক বিচার আশা করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ জামালপুরে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads