জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ী সুজন আলী (৪৫)’র করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে। পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তরুণ হাসান কাজল জানান- ২৩ জুন সোমবার বিকালে পশ্চিম ফুলবাড়ীয়া বাগদী পাড়ার মুসলিম উদ্দিনের ছেলে সুজন আলী বৈদ্যুতিক লাইনের কাজ করতে যায়। এসময় ইলেক্ট্রিক শকটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



















