মেহের আমজাদ, মেহেরপুর : “টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে পাবলিক সার্ভিস সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ৯টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ। সরকারি কর্মকর্তা-কর্মচারিরা র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
মেহেরপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমিউনিটি সেন্টার মিলনায়তন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। র্যালীতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি আশকার আলী, আব্দুল হালিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।
মেহেরপুরে আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অবিলম্বে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে জেলা আাইনজীবী সমিতি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্যসহ জেলার সকল আইনজীবীরা অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তারা দায়রা জজ না থাকার কারনে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তার বলেন দীর্ঘদিন ধরে মেহেরপুরে জেলা জজ, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা জজ, যুগ্ন জেলা জজ, নারী শিশু নির্যাতন আদালতের জজের পদ শুণ্য রয়েছে। ফলে প্রায় ৯ হাজার মামলা ঝুলে রয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে আগামীতে আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচীদেয়া হবে বলে জানান বক্তারা। জেলার আইনজীবিরা এ মানববন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে অবিলম্বে জেলা ও দায়রা জজ নিয়োগসহ সকল শূন্য পদ পূরনের দাবি জানান বক্তারা।
মেহেরপুরে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে “একুশ শতকের চ্যালেঞ্জে মোকাবেলায় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা” এ শ্লোগানকে সামনে নিয়ে মেহেরপুর সাংবাদিক সম্মেলন করেছে বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৩ উদযাপন কমিটি। গতকাল সোমবার সকাল ১০ টার সময় মেহেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এই সংসাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপত্বিত করনে কমিটির আহবায়ক প্রৌকশলী সিদ্দিকুর রহমান। কমিটির সদস্য সচিব প্রকৌশলী শামিমুল কবির সহ জেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে অংশগ্রহন করেন।
মেহেরপুরের মুজিবনগরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন সড়ক পাকাকরণ ,সীমান্তে বর্ডার হাট ও সীমান্তের বিভিণœ সমস্য নিয়ে আলোচনার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুজিবনগর কমপ্লে¬ক্সের সূর্যোদয় গেষ্ট হাউস মিলনায়তনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মনিরুজ্জাামান এবং বিএসএফ’র পক্ষে ১১৯ ব্যাটলিয়ন কমান্ডার বিজয় কুমারের নেতৃত্বে উভয় দেশের ১৬ সদস্য অংশ গ্রহন করেন।



















