মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকায় কীটনাশক পান করে ছল্লুক মিয়া (৪৫) নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। ম্গংলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ছুল্লুক উপজেলার ব্রাম্মণ বাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছল্লুক মিয়া রাতে কোন এক সময় তার নিজ বাড়িতে শুবার ঘর্ েকীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে সকালে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে ।
কুলাউড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব চন্দ্র মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে



















