সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হিরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ রবিউল আউয়াল (৩৪) ও নুরুজ্জামান রাজু (৩০) নামের দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বুলবুল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ নতুন মহরীপট্টী এলাকা থেকে শরীর তলাশী করে ৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন সহ তাঁদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরেরদিন তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা দায়ের করে জেলা জেল হাজতে প্রেরন করা হয়। আটককৃত রবিউল পোরশা উপজেলার শিশা গ্রামের মৃতঃ আবু জাফরের ছেলে ও নুরুজ্জামা রাজু একই উপজেলার মোলাপাড়া গ্রামের মৃতঃ রইছ উদ্দীনের ছেলে।
সাপাহারে প্রজক্টরের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য বাতায়ন উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো ও পাবলিক হাউস ডে উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
২৩জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রজক্টরের মাধ্যমে তথ্য বাতায়ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন দেখানো হয়। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন, কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আল-আমিন সরকার প্রমুখ।



















