গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা ২৩ জুন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সালহে মোহাম্মদ মাহফুজুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, আলীনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুত, উপজেলা ভূমি সার্ভেয়ার মোহাম্মদ মাসুম প্রমূখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ৪৫০টি ইউনিয়ন কেন্দ্রের ওয়েব প্রোর্টাল উদ্ধোধন বড় পর্দার মাধ্যমে সরাসরি দেখানো হয়।
গোমস্তাপুরে ২ মাদকসেবীকে ভ্রামমান আদালতের সাজা প্রদান

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ মাদকসেবীকে ২৩ জুন সোমবার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রামমান আদালত। সাজা প্রাপ্তরা হলেন রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাসুদ রানা(৩০) এবং বোয়ালিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে হাবিবুল্লাহ(৪০)। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সালহে মোহাম্মদ মাহফুজুল আলম মাসুদ রানা(৩০ কে ৮ মাস এবং হাবিবুল্লাহ(৪০) কে ১ বছরের স্বশ্রম সাজা প্রদান করেন



















