ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় জামায়াত সমর্থিত মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১৬ মুক্তিযোদ্ধা আটক

খবর টি পড়েছেন : ১৯৮
বগুড়ায় জামায়াত সমর্থিত মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১৬ মুক্তিযোদ্ধা আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশ ২২ জুন রবিবার দুপুরে শহরের চক ফরিদ এলাকা থেকে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সহ ১৬জনকে আটক করেছে। কেন তাদের গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ। 

Shamol Bangla Ads

জানা গেছে, রবিবার শহরের চক ফরিদ এলাকার একটি মিলনায়তনে সাংগঠনিক সভায় মিলিত হন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সদস্যরা। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন সহ কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার নেতা কর্মীরা অংশ নেন। বেলা ২টায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর তাদেরকে জেলা গোয়েন্দা অফিসে (ডিবি) নেয়া হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এএসপি গাজিউর রহমান বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে আটক কৃত মুক্তিযোদ্ধারা জামায়াত সমর্থিত। তারা জামায়াতের জেলা অফিসের একটি অডিটরিয়ামে মিটিং করছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দর্শনায় মানসিক ভারসাম্যহীন যুবকের পানিতে ডুবে মৃত্যু পরবর্তী সংবাদ গোমস্তাপুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads