ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ার মগনামায় বঙ্গোপসাগরের জোয়ারের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খবর টি পড়েছেন : ১৭০
পেকুয়ার মগনামায় বঙ্গোপসাগরের জোয়ারের বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ার মগনামা শরৎঘোনা এলাকায় বাঙ্গোপসাগরের জোয়ারের চাপে বেড়িবাধ ভেঙ্গে চিংড়ি ঘেরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা দুদিনের বৃষ্টি ও বঙ্গোপসাগরের জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে শরৎঘোনা এলাকায় বঙ্গোপসাগরের বেড়িবাধ ভেঙ্গে গিয়ে ২১জুন বিকাল ৩টার দিকে সাগরের পানি লোকালয়ে প্রবেশ করলে বিস্তির্ণ এলাকা সহ চিংড়িঘের প্লাবিত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের বেড়িবাধ দীর্ঘদিন ধরে ঝরাজীর্ণ অবস্থায় সংস্কার বিহীন পড়ে থাকলে বাড়তি জোয়ারের চাপে গুড়িয়ে গেলে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় লোকজন জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা স্থানীয় ইউপি সদস্য জাকের হোছাইন সহ এলাকার লোকজন নিয়ে মাটি ভর্তি বস্তা দিয়ে ওই ভাঙ্গা বেড়িবাধে মেরামতের চেষ্টা করা হচ্ছে বলেও স্থানীয় লোকজন জানিয়েছেন। সাগরে নিয়মিত জো ও নিম্নচাপ প্রবাহিত থাকায় প্রতিজোয়ারে বাড়তি পানির চাপ থাকার কারণে দ্রুত সময়ের মধ্যে বেড়িবাধের ওই ভাঙ্গা অংশ শক্তভাবে আটকে নাদিলে বড় আকারের ভাঙ্গনের কবলে পড়বে বলে মাগনামার উত্তর পশ্চিম অংশের সাগর তীরবর্তী লোকজন। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বড় ধরণের দূর্গতি থেকে তাদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। স্থানীয় লোকজন বলেন, জোয়ারের পানি ও বৃষ্টির পানি আটকে থেকে এখন মগনামার প্রায় চিংড়িঘের ডুবু ডুবু অবস্থায় সাগরের পানি বেশি হওয়ায় পানি নামতেও পারছেনা। আর একটু বৃষ্টি হলেই সবকটি চিংড়িঘের পানির নীচে তলিয়ে গিয়ে একাকার হয়ে যাবে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা জানান, গতকালকে শেষ জোয়ারে তার ইউনিয়নের শরৎঘোনা এলাকায় বঙ্গোসাগরের বেড়িবাধ ভেঙ্গে গেলে বিস্তির্ণ এলাকা সহ কয়েকটি চিংড়িঘের পানির নীচে তলিয়েগেছে। পরবর্তী জোয়ার আসার আগেই বেড়িবাঁধের ভ্ঙ্গাা অংশ পূর্ণরায় নির্মাণ করে দেয়ার চেষ্ঠ এখনো অব্যাহত রয়েছে। বড়ধরণের দুর্যোগ সৃষ্টি না হলে ্এযাত্রায় মগনামার উত্তরাংশের মানুষ ও তাদের চিংড়িঘের রক্ষা পাবে বলেও তিনি আশা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় পথসভায় খালেদা জিয়া : দেশবাসী অবৈধ সরকারের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের ক্যামেরাসহ মোটর সাইকেল ছিনতাই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads