ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় সোনা-রূপাসহ ভারতীয় নাগরিক আটক

খবর টি পড়েছেন : ২৫০
দামুড়হুদায় সোনা-রূপাসহ ভারতীয় নাগরিক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Munshipur 21-06-14 -1চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্ত থেকে ৪ ভরি সোনা, ৭০ ভরি রুপা, ১০ হাজার ভারতীয় রুপি, ৪ হাজার বাংলাদেশী টাকা, ভারতীয় পাসপোর্ট ও ২ টি সিমকার্ড সহ সিতাব আলী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার শান্তিপুর গ্রামের খাজা ওস্তাগিরির ছেলে। শনিবার দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

বিজিবি জানায়, শনিবার দুপুরে সিতাব আলী কুষ্টিয়া থকে মাইক্রোযোগে সোনা-রুপা, ভারতীয় রুপি, পাসপোর্ট, সিমকার্ড ও টাকা নিয়ে মুন্সীপুর সীমান্তে আসে। এরপর ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর বিকাল ৩ টার দিকে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আনোয়ার জাহিদ ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে এগুলো উদ্ধার করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে সিতাব আলী যার পাসপোর্ট নম্বর (এল-৫৩৩৮৩৬৬) বাংলাদেশে প্রবেশ করে। এরপর শনিবার দুপুরে এসমস্ত মালামাল নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি তাকে আটক করে

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় যৌতুকের দাবীতে গৃহবধূ খুন পরবর্তী সংবাদ বৃষ্টির পানি ও আবর্জনায় ভাসছে রাজারহাট উপজেলা সদর…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads