ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত ছয় বছরে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল এবং প্রতিপক্ষের সাথে সংঘর্ষে ুপাঁচ শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে শতাধিক। আর নিহত হওয়ার ঘটনায় গঠন করা হয়েছিল পাঁচটি তদন্ত কমিটি। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের মাঝে সংঘর্ষের কারণে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোষীরা বারবার পার পাওয়ার কারণেই বিশ্ববিদ্যালয়ে এসব হত্যাকান্ডের পূর্ণাবৃত্তি ঘঠছে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সর্বশেষ গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের দক্ষিণ গেটের ভিতরে সিঁড়ির নিচে ছাত্রলীগের ক্যাডাররা এক শিবির নেতাকে ধরে নিয়ে কুপিয়ে তার পা থেকে গোড়ালী বিচ্ছিন্ন করে দেয় এবং তার দুই পায়ে গুলি করে দ্রুত সটকে পরে। দিনে-দুপুরে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের এমন বর্বরোচিত ঘটনা এখন ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত বিষয়। ভূক্তভোগী পা হারানো ওই শিক্ষার্থী এখন নায্য বিচার পাবে কি না এই প্রশ্নই ঘুড়-পাক খাচ্ছে গোটা ক্যাম্পাসে।
গত ছয় বছরের আলোচিত ঘটনা
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন করেন প্রফেসর ড. এম আব্দুস সোবহান। এরপর ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে রাবি শিবিরের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী নিহত হন।
এর পর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ত্রিমুখী সংঘর্ষ হয় রাবি ছাত্রশিবির-ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে। এদিন পরিকল্পিত ভাবে হত্যা করা হয় গণিত বিভাগের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে। ঐ বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইফতারির টোকেন ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রাবি ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগ কর্মী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাসিরুল্লাহ নাসিমকে শাহ্ মখদুম হলের দুই তলার ছাদ থেকে ছুড়ে ফেলে দেয় দলীয় কর্মীরা। এর এক সপ্তাহ পর ২৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাসিমের ।
২০১১ সালের ১৬ জুলাই পদ্মা সেতুর টাকা ভাগবাটোয়ারা কেন্দ্র করে তৎকালীন রাবি ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রুপের মাঝে বিশ্ববিদ্যালয় মাদার বখ্শ হলের সামনে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছাত্রলীগ কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল সোহেল। এ ছারাও চলতি বছরের ৪ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ২৩০ নম্বর কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ে। এতে ৪০জন গুলিবিদ্ধসহ অন্তত ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়। সর্বশেষ গত সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের দক্ষিণ গেটে বিশ্ববিদ্যালয় নবাব আব্দুল লতিফ হলের শিবিরের সেক্রেটারি রাসেল আলমকে কুপিয়ে তার ডান পা থেকে গোড়ালী বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ।
এছাড়াও ক্যাম্পাসে ছাত্রী উত্ত্যাক্ত, যৌননিপীড়ন, সংঘর্ষসহ অনেক ছোট-খাট ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না করার কারণেই ঘটনার পূর্ণাবৃত্তি ঘটছে বলে অভিযোগ রয়েছে।
বিচার হয়নি কোন ঘটনার
ছাত্রলীগের অভ্যন্তরীণ এবং প্রতিপক্ষের সাথে এসব সংঘর্ষেও ঘটনার জন্য তাৎক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘নামকা ওয়াস্তে’ একটি বা দুইট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হয় না। ছাত্রলীগের দ্বারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনৈতিক সার্থ হাসিল করতে পারে বলেই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনা প্রশাসন। অবশ্য সম্প্রতি সময় ক্যাম্পাসে সহিংস ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন তদন্ত কমিটি গঠন করছে না বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন মহলের বক্তব্য
রাবি ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ছাত্রলীগ সন্ত্রাসে নয় শান্তিতে বিশ্বাসী। ছাত্রলীগ সব সময় ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায়া থাকুক সেটাই কাম্য করে। তিনি বলেন, ক্যাম্পাসে গুপ্ত হামলা চালিয়ে যারা সহিংসতা সৃষ্টি করতে চায় তাদের অতিদ্রæত আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে রাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক শোয়ব শাহরিয়া বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিশ্ববিদ্যালয় প্রশসন যদি এদের অতিদ্রুত আইনের আওতায় না আনেন তাহলে ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদরে সাথে নিয়ে এর সমোচিত জবাব দেবে।
রাবি ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যকটি দলের মধ্যেই কিছু না কিছু সন্ত্রাসী রয়েছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থিত ছাত্রলীগ দ্বারাই এসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ছাত্রলীগকে বাঁচাতেই কোন বিচার সম্পূর্ণ করা হচ্ছে না বলে জানান তিনি।
রাবি বিজ্ঞান অনুষদরে সাবেক ডীন প্রফেসর ড. এম আবুল হাশেম বলেন, হত্যাকান্ডের পর সব প্রশাসনই নামকাওয়াস্তে মিডিয় এবং জনগনের আইওয়াস করার জন্য একটি তদন্ত কমিটি করে থাকে। কারণ প্রশাসনের সমর্থিত ছাত্রসংগঠনগুলোই এসব হত্যাকান্ডের সাথে জড়িত থাকে। নিজ দলের ক্যাডারদের বাঁচাতেই এর বিচার করা হয় না ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “আপরাধীরা কোন দলের নয়। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই সকল সহিংসতার বিচার হোক। সকল অপরাধীর শাস্তি হোক। ক্যাম্পাসের অপরাধ দমানোর জন্য প্রশাসনের পাশা পাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীকেই এক হয়ে কাজ করতে হবে”।



















