ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার পুঁই চাষে ব্যাপক লাভবান হচ্ছে বাঘার কৃষকরা

খবর টি পড়েছেন : ২১২
এবার পুঁই চাষে ব্যাপক লাভবান হচ্ছে বাঘার কৃষকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

baghaরাজশাহী  প্রতিনিধি : পুঁই চাষ লাভজনক হওয়ায় রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের কৃষকরা এ বছর ব্যাপকহারে পুঁইশাক চাষ করেছেন। এর ফলে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। বর্তমানে এ অঞ্চলের পুঁইশাক অত্র অঞ্চলের চাহিদা মিটিয়ে বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

Shamol Bangla Ads

অন্যান্য ফসলের তুলনায় পুঁইশাক চাষ লাভজনক হওয়ায় এ বছর অত্র এলাকার কৃষকরা ব্যাপকহারে পুঁই চাষের দিকে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে প্রান্তিক কৃষক ও সবজি চাষিরা এ বছর সবাই কম-বেশি পুঁইশাক চাষ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে পদ্মার চরাঞ্চরে। ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার পুঁইশাক আবাদে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন।

আমোদপুর গ্রামের কৃষক এজের আলী জানান, আগের দিনে মানুষ বাঁশের তৈরি বান (জাংলা) তৈরি করে তার উপরে পুঁই গাছ তুলে দিতো। কিন্তু এখন এর চাহিদা বেড়ে যাওয়ায় জাংলাসহ অন্য সবজির মতো জমিতে পুঁইশাক চাষাবাদ করা হচ্ছে। তার মতে, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কলেজ-বিশ্ববিদ্যালয়ের কেন্টিনগুলোতে বিভিন্ন সবজির পাশাপাশি পুঁইশাক এর চাহিদা বাড়ছে।

Shamol Bangla Ads

উপজেলার মনিগ্রাম হাটে বাজার করতে এসে প্রভাষক মকলেছুর রহমান টুটুল বলেন, গত এক বছর পূর্বেও পুঁই শাকের চাহিদার তুলনায় আমাদানী অনেক বেশি হওয়ায় তেমন ছিল না। প্রতি কেজি  পুঁইশাক ৩/৪ টাকায় পাওয়া যেতো। কিন্তু এবার আমদানী অফুরন্ত থাকা সত্তে¡ও কমেনি দাম। প্রতি কেজি পুঁইশাক কিনতে হচ্ছে ১০-১৫ টাকা কেজি। প্রথম দিকে ২০-২৫ টাকা কেজিও কিনতে হয়েছে। এতে করে এবার পুঁই চাষীরা ব্যাপক লাভবান হবে বলে আশাবাদী তিঁনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় পুঁইশাক চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় এবার উৎপাদন বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক : আহত… পরবর্তী সংবাদ তদন্ত হয় শাস্তি হয় না : রাবিতে পার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads