ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে কমিশনারসহ আহত ১১ : ইজিবাইক চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ২৪৪
শ্রীবরদীতে স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে কমিশনারসহ আহত ১১ : ইজিবাইক চলাচল বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Songhorshoশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইক ষ্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমিশনারসহ ১১ জন আহত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার দুপুরে শ্রীবরদী পৌর শহরে ওই ঘটনা ঘটে। আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। 

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে ইজিবাইক ষ্ট্যান্ডের আধিপত্য নিয়ে চালকদের মধ্যে কয়েকদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে আটাকান্দা মহল্লার পৌর কমিশনার শাহ আলম ও তাতিহাটি মহল্লার ব্যবসায়ী আব্দুস সামাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এতে কমিশনার শাহ আলমসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শহরের টিএনটি রোডে ব্যবসায়ী আব্দুস সামাদের ওপর হামলা করে প্রতিপক্ষরা। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনার পর থেকে শহরে ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন তরফদার জানান, ওই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ সুপারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads