ইয়ানুর রহমান, যশোর : শার্শার পল্লীতে পানিতে ডুবে রিমি ঝিমি নামে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টায় শার্শার ধলদা গ্রামে।

এলাকাবাসী জানায়, শার্শার ধলদা গ্রামের শহিদুল ইসলামের সাড়ে ৩ বছরের জমজ দুই মেয়ে সকালে বাড়ির পাশে রাস্তার পাশে জাম কুড়াতে যায়। পরে তাদের আর খুজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর সকাল ৮টায় বাড়ির পাশে এক পুকুরে প্রতিবেশিরা দুই বোনের লাশ সনাক্ত করে। জমজ দুই বোনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুর ২টায় দুই বোনের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



















