ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুলারের হ্যাটট্রিকে পর্তুগালের বিপক্ষে বড় জয় জার্মানীর

খবর টি পড়েছেন : ১৮১
মুলারের হ্যাটট্রিকে পর্তুগালের বিপক্ষে বড় জয় জার্মানীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Germany's+Thomas+Mueller+celebrateশ্যামলবাংলা স্পোর্টস : ব্রাজিল বিশ্বকাপের ৫ম দিনে মুলারের হ্যাটট্রিকের সুবাদে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় সালভাদরের আরেনা ফন্তে নোভা স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচ শুরু হয়। খেলার ১১ মিনিটে পেনাল্টি থেকে থমাস মুলার গোল করে জার্মানিকে ১-০ তে এগিয়ে নেন। ৩১ মিনিটে কর্নার থেকে ম্যাট হামেলস সুন্দর একটি শর্টে দলের পক্ষে ২য় গোল করেন। ৪৫ মিনিটে থমাস মুলার নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩য় গোল করেন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে জার্মানি।
গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে পর্তুগাল। খেলার ৩৭ মিনিটে জার্মানির একটি আক্রমণ ঠেকাতে মারাত্বক ফাউল করে বসেন পেপে। তাকে রেফারি লাল কার্ড দেখান। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটের মাথায় আরেকটি গোল দেন মুলার।
এই ম্যাচ দিয়েই তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ছুঁয়েছে শততম বিশ্বকাপ ম্যাচের মাইলফলক, যা আগে কোনো দেশই ছুঁতে পারেনি। এর আগে দু’দলের ১৮বারের দেখায় জার্মানি জিতেছে ৯টি ম্যাচ, পর্তুগাল ৩টি, বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।

Shamol Bangla Ads

Portugal's+Cristiano+Ronaldo+reacts+during+their+2014+World+Cup

Need Ads
পূর্ববর্তী সংবাদ শার্শায় পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু পরবর্তী সংবাদ রমজান মাসে অফিস ৯টা-সাড়ে ৩টা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads