মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের বিদায় উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার পরিষদ সভা কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদায়ী ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী শেখ মোহাম্মদ আলীসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। সভায় বক্তাগণ বিদায়ী ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদারের ১ বছর ৭ মাস অত্র উপজেলায় দায়িত্ব পালনকালীন সময়ে সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সঠিক ও যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।



















