ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৮২
আদমদীঘিতে নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আদমদীঘিতে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ভয় দেখিয়ে সাদা ষ্ট্যাম্পে
স্বাক্ষর গ্রহননারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক দরিদ্র ভ্যান চালকের শেষ সম্বল এক বিঘা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় বাড়ীতে প্রবেশ করে হত্যার ভয় দেখিয়ে মূল্যবান জামানত সৃষ্ঠির অসৎ উদ্যেশ্যে জোড় পূর্বক সাদা নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন, নারীকে বিবস্ত্র  করে শ্লীলতাহানির চেষ্টা ও হত্যার উদ্যেশ্যে মারপিট সংক্রান্ত ঘটনায় স্কুল শিক্ষক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘির কদমা গ্রামের ময়েজ আলীর স্ত্রী রেনুকা বিবি বাদী হয়ে  মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ একই গ্রামের বাবু মাষ্টার, দুলাল খাঁ ও নিয়ামত আলীকে আসামী করে এই মামলা দায়ের করলে আদালত বাদীর আনিত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ওসি আদমদীঘিকে নির্দ্দেশ দেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ পৌছেনি বলে ওসি নজরুল ইসলাম জানান।
মামলা সূত্রে জানাযায়, ওই গ্রামের দরিদ্র ভ্যান চালক ময়েজ উদ্দীনের মাত্র ১ বিঘা জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। ওই জমি বিক্রি করতে আসামী বাবু মাষ্টার বিভিন্ন সময় চাপ দিত এতে রাজি না হওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ৪ জুন সকাল ৬ টায় ময়েজ উদ্দীনের বাড়ীতে প্রবেশ করে হত্যার ভয় দেখিয়ে জোড় পূর্বক ১শ টাকা মূল্যের ৩টি সাদা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প এ আমানত সৃষ্টির অসৎ উদ্যেশ্যে ৩টি ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করে। এসময় ময়েজের স্ত্রী রেনুকা বিবি এগিয়ে এলে আসামীরা হত্যার উদ্যেশ্যে তার চুলের মুঠি ধরে শরীরের বিভিন্ন স্থানে মারপিট ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে স্থানীয়রা মারাত্বক আহত রেনুকা বিবিকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে ইউএনও’র বিদায় সংবর্ধনা পরবর্তী সংবাদ সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads