ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত

খবর টি পড়েছেন : ২৪৬
ডুমুরিয়া সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে গতকাল দুপুরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছে। আহতরা সকলে খুমেক হানপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল দুপুরে চুকনগর থেকে খুলনাগামী একটি পিকআপ উপজেলার মেছাঘোনা ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে পেছনের চাকা খুলে যায়। তখন গাড়ীটি ছিটকে খাদে পড়ে যাওয়ায় রায়ের মহল এলাকার ফারুক মুন্সি’র ছেলে নাদিম (৩৫), হানিফ হাওলাদারের ছেলে নাছির (৩০), রাজবাঁধ এলাকার বুলবুল গাজীর ছেলে শিবন গাজী (৩০) ও কপিলমুনি কাশিমনগর এলাকার আঃ রহমানের ছেলে হাবিবুল্লাহ (৪০) নামের চারজন গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ডাক্তার ইউনুচ আলী জানান, সড়ক দুর্ঘটনায় আহত সকলকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

ডুমুরিয়া সমাজ সেবা অফিসের প্রশিক্ষক জিল্লুর রহমানের ইন্তেকাল

Shamol Bangla Ads

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সমাজ সেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক মোঃ জিল্লুর রহমান (৫০) বাড়ি ফেরার পথে আকশ্মিক ভাবে মারা গেছেন। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা থনাায়।
তিনি গতকাল বিকেল চারটার দিকে অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে উপজেলার কলেজ মাঠের কাছে পৌঁছালে তাঁর বুকে ব্যাথা অনুভব করেন। তখন বাসের অন্যান্য যাত্রীরা তাকে নামিয়ে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে তালা নীজ গ্রামে ও উপজেলার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

ডুমুরিয়ায় উপ-নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহন

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ’ উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোল্যা কবির হোসেন ও রঘুনাথপুর ইউপি’র সাধারন সদস্য ইকবাল মাসুদ শপথ পাঠ করেছেন। গতকাল বিকেল ৬ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ আনিস মাহমুদ এ শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর, নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা, ভাইস চেয়ারম্যান মাওঃ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সেলিম রেজা, সদর ইউপি’র চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ আহত… পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads