ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূুচী প্রকল্পের ৩শ শ্রমিক বঞ্চিত

খবর টি পড়েছেন : ২১১
পাইকগাছায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূুচী প্রকল্পের ৩শ শ্রমিক বঞ্চিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি প্রকল্পের প্রশিক্ষণ খাতের বরাদ্ধ থেকে কর্মরত ৩শ শ্রমিককে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শ্রমিকরা। জানা গেছে বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নে কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে। W F P, U K A I D  ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা জে জে এস। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের ৩শ হত দরিদ্র নারী-পুরষকে প্রতিদিন ২শ টাকা মুজুরী হারে ৪৫ কর্মদিবস এর জন্য নিয়োগ প্রদান করা হয়। গত ৫/৪/১৪ ইং তারিখে কার্যক্রম শুরুকরার পর মাঝপথে জে জে এস কতৃপক্ষ প্রকল্পের প্রশিক্ষণ বাবদ বরাদ্ধ কৃত অর্থ কর্মরত শ্রমিকদের প্রদান করবেন না বলে জানিয়ে দেয়ার পর এ নিয়ে শ্রমিকদের মধ্যে খোবের সৃষ্টি হয়। কর্মরত শ্রমিক মোঃ শাহিদুর হাওলাদার জানান কাজে যোগদানের পর্বে মুজুরী এবং প্রশিক্ষন বাবদ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ আশস্ত করেন। দুুলু সরকার জানান প্রকল্পে প্রত্যেক শ্রমিকের জন্য মুজুরী বাবদ ৯ হাজার এবং ৪ টি বিষয়ের উপর প্রশিক্ষন বাবদ ৯ হাজার টাকা বরাদ্ধ রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইব্রাহিম গাজী জানান প্রশিক্ষন বাবদ বরাদ্ধ কৃত অর্থ থেকে শত শত হতদরিদ্র মানুষকে বঞ্চিত করা হযেছে। এ ব্যাপারে জানতে চাইলে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কর্মকর্তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, উপজেলা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ঐ খাতের টাকা দিয়ে উপজেলার অপর দুুটি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান, প্রকল্পের আওতায় লতা ও গদাইপুর ইউনিয়ন ধরা ছিল। পরবর্তীতে প্রকল্পের কার্যক্রম হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নে সম্প্রসারণ করা হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই লতা ইউনিয়নের প্রশিক্ষণ বাবদ বরাদ্দকৃত অর্থ দিয়ে সম্প্রসারিত দুটি ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাইকগাছায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দু’সহোদরসহ ৪ পথচারী গুলিবিদ্ধ

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দু’সহোদরসহ ৪ পথচারী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এক ঘের মালিক সংবাদ সম্মেলন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলোর দেলুটি ইউনিয়নের জখারহুলা মধুখালী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা মধুখালী জখারহুলা এলাকার ৫৫ বিঘার একটি চিংড়ি ঘের নিয়ে একই এলাকার শংকর মন্ডলের পুত্র রিপন মন্ডলের সাথে কালিপদ মন্ডলের পুত্র দিপক মন্ডলের দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। দখলের চেষ্টা কালে থানা পুলিশ গত ২৯ মে ৫ জনকে আটক করে। সর্বশেষ গত বুধবার রাতে ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী চিংড়ি ঘেরটি দখলের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এ সময় স্থানীয় সুকুমার মন্ডলের বাড়ী থেকে মতুয়া সংঘের উৎসব শেষে বাড়ী ফেরার পথে দু’সহোদর সহ ৪ পথচারী গুলিবিদ্ধ হয়। আহতরা হচ্ছেন কুমারেশ সরদার (২২), স্বপন সরদার (২০), অমূল্য সরদার (৬৫) ও গোসাই মন্ডল (৫৪)। তাদেরকে গুরুতর অবস্থায় ঐ রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দীপক মন্ডল ও রিপন মন্ডল একে অপরকে দায়ী করছে। এদিকে এ ঘটনায় রিপন মন্ডল বৃহস্পতিবার বেলা ১১টায় সন্ত্রাসী তান্ডব ও গুলি বর্ষণের বিরুদ্ধে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার এস,এম, শফিউল্লাহ সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জীবননগরে বোমা তৈরির সরঞ্জামসহ ডাকাত গ্রেফতার পরবর্তী সংবাদ বেনাপোল সীমান্তে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads