চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগরে বোমা তৈরির সরঞ্জামসহ এক ডাকাত সর্দারকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত সর্দারের নাম মজিবর রহমান (৩০)। জীবননগর বাসষ্টান্ড সংলগ্ন শাপলাকলি আবাসিক এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। এ সময় তার ঘর তল্ল¬াশি করে বোমা, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। মজিবর রহমান শাপলাকলি আবাসিক এলাকার চাঁনবানুর বাড়ি ভাড়াটিয়া।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাপলাকলি আবাসিক এলাকার চাঁনবানুর বাড়িতে অভিযান চালানো। ওই বাড়ির ভাড়াটিয়া ডাকাত দলের সর্দার মজিবর রহমানকে আটক করে। এ সময়ে তার থাকার ঘর তল্লাশী করে বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার এবং বোমা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মজিবরকে জিজ্ঞাসাবাদ করলে জীবননগর ফিলিং ষ্টেশনে ডাকাতির ঘটনার অনেক তথ্য পাওয়া যাবে বলে ধরনা করা হচ্ছে। তার বিরুদ্ধে জীবননগরসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



















