ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি কীর্ত্তিপাশা প্রশন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্র মেহেদী হাসানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকাল ১০ টায় বিদ্যালয় চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কীর্ত্তিপাশা বাজারে গিয়ে মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়। উল্লেখ্য গত বৃহস্পতীবার বিকেলে মেহেদী হাসানকে মারধর করে কুপিয়ে এবং শ্বাস রোধ করে হত্যাকরে লাশ খালে ফেলে দেয়া হয়। পরেরদিন সকালে খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২জনকে আসামীকরে নিহতের বাবা আনোয়ার হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ এজাহার ভুক্ত চারজনকে গ্রেফতার করে। এদিকে মামলা দায়েরের পর থেকে নিহতের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। মানববন্ধন থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে মেহেদীর সহপাঠী এবং তাদের অভিভাবকরা।



















