ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২১৪
জামালপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : জামালপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিউল হক (৩৫)।  রবিবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দড়িয়াবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।  স্থানীয় সূত্র জানায়, দড়িয়াবাড়ী গ্রামে একটি আম গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সামিউল হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সামিউল মেলান্দহ উপজেলার ফুলকোচা গ্রামের রুস্তম আলীর ছেলে।
এব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম বলেন, সামিউল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানান।

বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

Shamol Bangla Ads

 bbbbহত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার রাতে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ও জয়দেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লুৎফর রহমান (৩৫) ও মাসুম(৪০)। গতকাল রোববার তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাসিনুর রহমান জানান, হত্যা মামলার যাবজ্জীবনসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী লুৎফর রহমানকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর শাঠিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে পৃথক অভিযানে একাধিক মামলার আট বছরের সাজাপ্রাপ্ত আসামী মাসুমকে জয়দেবপুর লাউজোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লুৎফর রহমান জামালপুর জেলার বকশীগঞ্জের ঘাসিরপাড়ার মকবুল হোসেনের ছেলে ও মাসুম পৌর এলাকার  নামাপাড়ার আক্কাছ আলীর ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত পরবর্তী সংবাদ ঝালকাঠিতে স্কুলছাত্র মেহেদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads