কুমিল্লা প্রতিনিধি : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চৌদ্দগ্রাম বিওপির দায়িত্বপুর্ণ আমজাদ বাজার এলাকায় থেকে গতকাল রাতে সুবেদার মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় জিরা ১ হাজার ১’শ ৬৮ কেজি ও ১টি মিনি ট্রাক আটক করেছে বিজিবি। যার মূল্য ১৯ লাখ ৭৭ হাজার ২’শ টাকা। আরেকটি অভিযানে শশীদল বিওপির নারায়নপুর এলাকা থেকে নায়েব সুবেদার দিদার এর নেতৃত্বে একই দিন রাতে ভারতীয় জট গাঁজা ৩০ কেজি আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়াও নিয়মিত টহলের অংশ হিসেবে আজ ভোর ৪টার দিকে বিবিরবাজার এর সুবর্ননগর হতে ভারতীয় গাড়ীর স্প্রিং-০৫ সেট, শাহাপুর বিওপির শাহাপুর হতে ৩৬ বোতল বিয়ার, গোলাবাড়ী পোষ্ঠ এর গোলাবাড়ী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় জিরা ৩০ কেজি আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিলার চৌদ্দগ্রাম আমজাদ বাজার, শশীদল নারায়ণপুর ও বিবির বাজার সুর্বণনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক ও অন্যাণ্য ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। ওই আটককৃত মালামাল ও মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ২২ লাখ ৭২ হাজার ৪’শ টাকা। আটককৃত মালামাল ও মাদকদ্রব্য কুমিল্লা কাস্টমস্/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



















