ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে হাজারো কৃষকের ভোগান্তি : দু’বছর আগে কালভার্টটি ভাঙ্গলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেই

খবর টি পড়েছেন : ২৩৪
রাণীশংকৈলে হাজারো কৃষকের ভোগান্তি : দু’বছর আগে কালভার্টটি ভাঙ্গলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

SAMSUNG CAMERA PICTURESরাণীশংকেল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হোসেনগাও গ্রামের কালভার্ট ভেঙ্গে এলাকার হাজারো কৃষকের ভোগান্তির শেষ নেই। দু’বছর আগে কালভার্টটি ভাঙ্গলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি ইউপি  চেয়ারম্যানের পক্ষ থেকে । ওই কালভার্টটির অভাবে মানুষের দুঃখ দুর্দশা দিন দিন বেড়েই চলেেছে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলেও হোসেনগাও রাস্তাটি অত্যন্ত ব্যস্ত সড়ক হিসেবে চিহ্নিত। কৃষি ভিত্তিক এলাকা এটি। উপজেলার রাণীশংকৈল, সালবাড়ি, উমরাডাঙ্গী, সহদর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষের ফসলি জমি আছে এ মাঠে। হাজার হাজার বিঘা জমিতে ধান হয় এ মাঠে। কৃষি ভিত্তিক এলাকা হওয়ায় প্রতিনিয়ত হাজার হাজার কৃষকের চলাচল এ রাস্তা দিয়ে।
তাছাড়া ঠাকুরগাও জেলার অন্যতম বড় হাট জাদুরাণী। সুদুর দিনাজপুর থেকে শুরু করে কয়েক জেলার মানুষ নিরাপদ রাস্তা মনে করে এ রাস্তাদিয়ে হাটে যাওয়া আসা করে। ব্রিজটি ভাঙ্গার পর মানুষের ভোগান্তির শেষ থাকেনা।
সিদলী পার্শ্ববর্তী গুরুত্তপূর্ণ জায়গা। হোসেনগাও থেকে আধা কিলোমিটার হলেও এখানে আসতে চার কিলোমিটার পথ ঘুরে। ভুকুরগাও পথ হয়ে কিংবা সিতাদিঘি রামরায় হয়েএখানে আসতে হয়। এমনকি সিদলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার কচিকাঁচা কোমলমতি শিশুরা যেতে না পেরে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অন্ধকার হয়ে পড়ছে তাদের জীবন।
জরুরী ভিত্তিতে কালভার্টটি মেরামত করে হাজারো কৃষকসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দুর করতে এলাকাবাসির আকুতি। এবিষয়ে
ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জানান, কালভার্টটি মেরামত করার সব প্রস্তুতি হাতে নেয়া হয়েছে জরুরীভাবে মেরামত কাজ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় মাদকসহ ভারতীয় মালামাল আটক পরবর্তী সংবাদ আদমদীঘিতে দেবরের বাটামের আঘাতে ভাবী নিহত : স্বামী…