ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে আগুনে ভস্মিভূত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহয়তার চেক প্রদাণ

খবর টি পড়েছেন : ১৭৭
ভোলাহাটে আগুনে ভস্মিভূত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহয়তার চেক প্রদাণ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

111ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:  ভোলাহাটে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আগুনে সম্পূর্ণ ভস্মিভূত ১১টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক প্রদাণ অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ২টার দিকে ক্ষতিগ্রস্থ এলাকা উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের কুমিরজান গ্রামে আনুষ্ঠানিক ভাবে দেয়া হয়েছে। এ সময় চেক প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ৩নং দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম.এস.আই শরীফ, ইউপি সদস্য মোক্তারুল ইসলাম, সদস্যা সায়েদা বেগম রেখাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ  চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগুনে সম্পূর্ণ ভস্মিভূত ১১টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করেন। উলে­খ্য গত ২২মে দুপুরের দিকে চুলার আগুনের সুত্রপাত ঘটে ৩টি বাড়ীর ১১টি পরিবারের বাড়ীঘরসহ মালামাল ঐ আগুনে সম্পুর্ণ ভস্মিভুত হলে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং বর্তমানে ঐ পরিবার গুলির সদস্যগণ খোলা আকাশের নিচে বসবাস করতে প্রত্যক্ষ করা গেছে।

ভোলাহাটে প্রকৃত জেলেদের মাঝে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদাণ
বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ভোলাহাটে ২০১৩ ও ’১৪ অর্থবছরে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদাণ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা বৃহস্পতিবার সকালে ২নং গোহালবাড়ী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত তেকে বক্তব্য রাখেন, ইউপি সদস্যদের মধ্যে-সাইদুল ইসলাম, জালাল উদ্দিন, ফারুক আলী, সাদিকুল ইসলা, মোক্তারুল ইসলাম, বাশির উদ্দিন ও মহিলা সদস্যাদের মধ্যে মদিনা বেগম, সায়েদা বেগম ও সাবিহা বেগম, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ। এ ছাড়াও গন্যমান্য ব্যক্তি, শিক্ষকগণ ও স্থানীয় প্রকৃত মৎস্যচাষী জেলেগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকৃত জেলেদের মাঝে নিবন্ধন সনদ ও পরিচয়পত্র বিষয়ে সার্বিক অবহিতকরণ করা হয়। পর্যায়ক্রমে  উপজেলার মোট ৫০জন জেলেদের অবহিত করা হবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান বলেন।

ভোলাহাটে আমসহ খাদ্যদ্রব্যে ফরমালিন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে আমচাষী ও আড়তদারদের মতবিনিময় সভা অনষ্ঠিত

অর্থকরী ফল আমসহ বিভিন্ন ফল, খাদ্যদ্রব্য, মাছ ইত্যাদিতে ফরমালিনসহ বিভিন্ন প্রকার ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য সংমিশ্রণ করে বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে স্থানীয় আমচাষী ও আড়তদারদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলাহাট আম ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আম ফাউন্ডেশনের পদাধিকারবলে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এস,এম আবু ফরহাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কৃষি দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা নির্মল কুমার বিশ্বাস, ভোলাহাট আম ফাউন্ডেশনের সহসভাপতি মাহাতাব উদ্দিন, সহ:অধ্যা: আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তোতা। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমব্যবসায়ী আড়তদার আনসার আলী মেম্বার, আফসার আলী, নজরুল ইসলাম, সেলিমরেজা, ইদ্রিস আলী ইদু, ইয়াসিন আলী, নুর ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সকলে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা নিয়ে এরপর হতে কেউ ফরমালিন, কারবাইডসহ অন্যান্য রাসায়নিক কেমিকেল ব্যবহার করবে না বলে সভায় অঙ্গিকার করেন। এ ছাড়াও বক্তারা বলেন, আমসহ অন্যান্য ফল ও খাদ্যদ্রব্যে কেমিকেলস আছে কি-না এ ব্যাপরে উপস্থিত আম ব্যবসায়ী ও আড়তদারগণ সরকারের নিকট ফরমালিন পরীক্ষার জন্য একটি মেশিনের জন্য জোর দাবী জানান। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত সকলের উদ্দ্যেশ্যে বলেন, ভোলাহাটের আমের ব্যাপারে দেশের প্রতিটি জেলা শহরসহ রাজধানী ঢাকাতে এর সুনাম রয়েছে, তাই এ সুনাম যেন অক্ষুন্ন থাকে এর জন্য সকলের প্রতি আমসহ অন্যান্য খাদ্যদ্রব্যে ভেজাল প্রয়োগ না হয় সে ব্যাপারে সাবধান থাকতে এবং সকলে ঐক্যবদ্ধভাবে ফরমালিন ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার বন্ধের আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল­া সিটি কর্পোরেশনের ২’শ ৫৬ কোটি টাকার বাজেট… পরবর্তী সংবাদ একসপ্তাহে ১০ জনের বিষপান : ৩ জনের মৃতূ্্য…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads