কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৪-১৫ অর্থ বছরের ২’শ ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে কুমিলা সিটি কর্পোরেশেনের তৃতীয় বাজেট ঘোষণা করেন মেয়র সাক্কু। গত অর্থবছরের চেয়ে এবারের বাজেটে ৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৬৪ টাকা কম বরাদ্দ ধরা হয়েছে। নতুন করারোপ না করে এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
কুমিলা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুর ১২্টা ঘোষিত ২৫৬ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ১৪৯ টাকার বাজেটে মোট আয় ধরা হয়েছে ২২২ কোটি ৫০ লাখ হাজার ২৭ হাজার ৭১১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৩৩৩ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৭৩১ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা। অবশিষ্ট ১৬৬ কোটি ৭০ লাখ ৯৯ হাজার ৪৭ টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়, জাইকাসহ বিভিন্ন দাতাসংস্থার কাছ থেকে পাওয়া যাবে বলে প্রস্তাবিত বাজেটে উলেখ করা হয়েছে।
বাজেট বক্তব্যে মনিরুল হক সাক্কু বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তা, পানি নিস্কাশনের ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ-সংস্কার, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, স্ট্রিট লাইট স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পয়নিস্কাশন, আবর্জনা পরিস্কার, পানি সরবরাহ, সড়ক বাতি এসব সেবা প্রদানের বিষয়টি বাজেটে অধিকতর বিবেচনায় রাখা হয়েছে। জলাবদ্ধতাকে নগরীর অন্যতম প্রধান সমস্যা চিহ্নিত করে তা দূরীকরণের জন্য ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন, খাল খনন, ড্রেন নির্মাণ ও মেরামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
মেয়র বলেন, কুমিলা সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৯ জন কাউন্সিলরের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক যে কোনো কাজে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে এবং সেসব কাজের দায়ভারও মেয়র গ্রহণ করবেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, সচিব মো. ছামছুল আলম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তিতাসে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

কুমিল্লার তিতাসে মাহিদুল ইসলাম (৬) নামের এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার ১নং সাতানী ইউনিয়নের দুর্লভদী গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী ইরন মিয়ার ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে গ্র“পের ছাত্র। পুলিশ নিহতের লাশ তার বাড়ী থেকে উদ্ধার করেছে।
সরজমিন গিয়ে পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফিরে এসে বই পত্র রেখেই দৌড়ে খেলতে চলে যায়। আসতে দেরি হওয়ায় নিহতের মা জেসমিন আক্তার বাড়ীর আসÑপাশে খোজাঁÑখোঁজি করতে থাকে। বেলা আড়াইটা পর্যন্ত কোথাও খুঁেজ না পেয়ে মাইকিংয়ের উদ্দেশ্যে লোকজনকে বাতাকান্দি পাঠায়। এমন সময় অজ্ঞাত কেউ এসে জানায় মাহিদুল ইসলামের লাশ পাশের বাড়ির পশ্চিম পাশে একটি ধঞ্চের জমিতে পরে আছে। পরে লোকজন এসে লাশ বাড়ীতে নিয়ে আসে। নিহতের মুখে কাদা মাটি দিয়ে চাপা দেয়া তবে শরিরের কোথাও আঘাতের চিহ্ন স্পষ্ট বুঝা যায়নি। এ ব্যাপারে তিতাস থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত তিতাস থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে তিতাস থানা ভারপ্রাপপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুর্ব শত্র“তার জের কিংবা অজ্ঞাত কারনে খুন হতে পারে। ময়না তদন্ত ছাড়া ঠিক বলা যাচ্ছে না। নিহতের মুখে কাদামাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা এই রহস্য উদঘাটনের চেষ্টা করছি।



















