সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ জুন বুধবার সকাল ১০টায় উপজেলার বিয়াশ গ্রামের মাঠে গরু নিয়ে যাওয়ার সময় বর্জ্যপাতে তার মৃত্যু হয়। এলাকাবাসী মাঠে লাশটি পড়ে থাকতে দেখে বাসায় খবর দেয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার বিয়াশ গ্রামের নূর মোহাম্মাদের ছেলে।
ভোটার তালিকা হালনাগাদ : সিংড়ায় উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটির সভা

২য় পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১৪ উপলক্ষে সিংড়া উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমানয়ারা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াসিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক এম এ এইচ আরিফ, সদস্য সাংবাদিক রাকিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউপি সদস্যরা।
সভায় আগামী ১৫ থেকে ২৪ জুন বাড়ী বাড়ী গিয়ে তথ্য যাচাই বাছাই করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
সিংড়ায় জোরপূর্বক খাজনা আদায়ের অভিযোগ

নাটোরের সিংড়ায় হাট পেরীফেরীর বাহিরে ইজারাদার কর্তৃক জোড় পূর্বক অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত সিংড়া পৌরসভা কর্তৃক ইজারা দেওয়া, হাট ইজারাদার কর্তৃপক্ষ নিয়ম নীতি না মেনে হাট পেরীফেরীর বাহিরে যে সকল পণ্যের উপর খাজনা দেওয়ার বিধান নেই সেই সকল পণ্যের উপর জোড়পূর্বক অতিরিক্ত খাজনা আদায় করছে। বার বার নিয়মের বাহিরে খাজনা নেওয়ার প্রতিবাদ করলেও এ ব্যাপারে পৌরসভা ও হাট ইজারাদার কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।
অতিরিক্ত খাজনা নেওয়ায় বাজারের মাদরাসা মোড় নামক স্থানে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে খাজনা আদায়কারীর বিবাদ দেখা দেয়।
এর প্রতিকার চেয়ে পৌর শহরের ব্যবসায়ীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন জানান।



















