মোশাররফ হোসেন ফরিদ
ঝালকাঠি প্রনিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের সাবেক ইউপি সচিব মোঃ মোশাররফ হোসেন (ফরিদ) (৬৫) গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় হৃদযন্তক্রীয়া বন্ধ হয়ে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে ইন্নালিলাহে…..রাজিউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় নামাজের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকিব গভীর শোক জানিয়েছে।
মনসুর আলীর

ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ রোড এলাকার বাসিন্দা সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী হাওলাদার (৭২) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহি…..রাজিউন)। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১১ টায় তার নিজ এলাকায় নামাজে জানাজা শেষে উপজেলার ডিগ্রি কলেজ রোড এলাকার নিজবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



















