ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে নারী উন্নয়ন ফোরাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৪
রাণীনগরে নারী উন্নয়ন ফোরাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বুধবার রাণীনগর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর সহযোগিতায় নারী উন্নয়ন ফোরাম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১০টায় রাণীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আল ফারুক জেমস। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রমুখ। উক্ত কর্মশালায় উপজেলা পরিষদের আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

রাণীনগরে সরকারি গাছ কর্তনে বাঁধা ও এলাকাবাসির পক্ষে অভিযোগ দায়ের করার জের ধরে বাদিকে মারপিট

Shamol Bangla Ads

নওগাঁর রাণীনগরে সরকারি গাছ কর্তনে বাঁধা এবং এলাকাবাসির পক্ষে বাদি হয়ে কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের করার জের ধরে অভিযোগকারি হামিদ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে মারপিট করে রক্তাত জখম করেছে অভিযুক্তরা। আহতকে আশংকাজনক অবস্থায় স্থাণীয়রা উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল বুধবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নগরপাঁচুপুর গ্রামে।
স্থাণীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার বেড়িবাঁধের উপর বরেন্দ্র বহুমুখি কর্তৃপক্ষের রোপনকৃত বনজ গাছ ২৭ মে মঙ্গলবার নগরপাঁচুপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা কর্তন করতে লাগলে একই গ্রামের হামিদ হোসেন তাদেরকে গাছ কাটতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে সেদিন তারা প্রায় দু’শত ৫০টি গাছ কর্তন করে স্থাণীয় বাজারে বিক্রয় করে। এঘটনায় এলাকাবাসির পক্ষে বাদি হয়ে হামিদ হোসেন বরেন্দ্র প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার জের ধরে গত মঙ্গলবার রাত অনুমান ৯ টায় হামিদ হোসেন গ্রামের পার্শ্ববর্তী নাটোর জেলার সিঙ্গড়া উপজেলার কালিগঞ্জ নামক বাজার থেকে বাড়ি ফিরার পথে বেড়িবাঁধের পাড়ঘাটি নাকম স্থানে পৌছালে প্রভাবশালী অভিযুক্তরা পথরোধ করে তাকে এলোপাতারি ভাবে লাঠি দিয়ে মারপিট করতে থাকে। এসময় হামিদের চিৎকারে স্থাণীয়দের আসতে দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থাণীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় হামিদ হোসেন নিজেই বাদি হয়ে গতকাল বুধবার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে হামিদ জানান।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসলামপুরে বজ্রপাতে কিশোর নিহত পরবর্তী সংবাদ উপরের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত আবু সাইদ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads