নজরুল ইসলাম সাতক্ষীরা : রাইস মিলের চাতালে ধান সিদ্ধ করার বয়লার ফেঁটে ৪জনের অবস্থা আশংকাজনক, কমবেশী ৩০জন শ্রমিক আহত হয়েছে। ১১ জুন বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক চারজন শ্রমিককে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা উপজেলার আলাদিপুর গ্রামের ব্যবসায়ি জামির আলী খাঁ জানান, দু’ মাস আগে তিনি একই গ্রামের মোসলেম মোড়লের কাছ থেকে তার রাইস মিলটির চাতাল ভাড়া নেন। মিলে ৩০ জন শ্রমিক ধান সিদ্ধ ও শুকানোর কাজ করে থাকে। বুধবার ভোর চারটার দিকে আলাদিপুর গ্রামের বাবর আলী মোড়লের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ধান সিদ্ধ করার জন্য ব্রয়লারে (চুলা) পানি ফোঁটাচ্ছিলেন। এ সময় ব্রয়লার থেকে ধানের কড়াইতে বাস্প আসার চাবিটি বন্ধ ছিল। ভোর সাড়ে ৫টার দিকে বাষ্পের চাপে ব্রয়লার ও পাইপ প্রচ- শব্দে বিষ্ফোরিত হয়। এতে ব্রয়লারটির পানির ব্যারেল ৩০০ গজ দূরে সনে মোড়লের জমিতে যেয়ে পড়ে। ব্রয়লার ফেটে আলাদিপুর গ্রামের মোহর আলীর ছেলে জামির আলী (২২), একই গ্রামের বাবর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫), আহম্মদ মোড়লের ছেলে বেল্লাল হোসেন (২২) ও যশোর জেলার কেশবপুর সদরের হাকিম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) মারাত্মক জখম হয়। ব্রয়লার হাউজের এক হাজার ৪০০ ইট বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় ইটের আঘাতে ফজলুর রহমান, মোহাম্মদ আলী, ইসলাম হোসেন, জাহিদুল ইসলাম, আবুল হোসেন,কেনা গাজীসহ ২৬জন কম বেশি আহত হয়। গুরুতর জখম প্রথমাক্ত চারজনকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে জরুরীভিত্তিতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান খাঁ জানান, রাইস মিলের ধান সিদ্ধ করার সময় ব্রয়লারের পাইপ ফেঁটে পার্শ্ববর্তী মিল মালিকদের প্রায় দু’ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। প্রচ- বিষ্ফোর‘ণে ব্রয়লার হাউজের ইট বহু দূর পর্যন্ত উড়ে যায়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ অনেকেই ঘটনাস্থলে ছুঁটে আসেন।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রতাপ কুমার কাশ্যপি জানান, শ্রমিক জামির হোসেন ও রোকেয়া বেগমের দু’টি করে চোখ সম্পূর্ণ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া বেল্লাল ও রাজ্জাকের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চারজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার তালায় ডাকাত সর্দারসহ ৩জন গ্রেফতার
তালা উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন ডাকাতসহ ৩জন কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিঠাবাড়ী গ্রামের বাসরাতুল্লাহ পুত্র নফর আলী (৫৬) কে গ্রেফতার করে। সে চুরি, ডাকাতি, ছিনতাইসহ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার বলেও জানান। এছাড়া নগরঘাটা গ্রামের আব্দুল আজিজের দু’পুত্র আমানুল্লাহ (৩০) ও এসানউল্লাহ ( ২৫) কে গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়। তাদের ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় তাদেক কে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরার তালায় কুমিরায় রোড ছিনতাইয়ের কবলে শিবুর কন্যা ঝুনু

তালা উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার কুমিরা মীর সাহেবের বাড়ীর সম্মূখে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছ। থানা সূত্রে জানা যায়, কুমিরা গ্রামের শিবু দাশের কন্যা ঝুনু (২৮) তার চায়ের দোকান থেকে অরুন কুন্ডের পুত্র পলাশ তার তরকারীর দোকান থেকে ফেরার পথিমধ্যে ৫জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে স্বর্ণের চেইন, নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।



















