সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ২০১৩-২০১৪ আর্থিক সালে রাজস্ব খাতের অর্থে বিল নার্সারী কার্যক্রমের আওতায় মাছের রেণু পোনা মজুদ করা হয়েছে। ৮ জুন রবিবার সকাল ৯টায় কার্যক্রম বাস্তবায়ণের নিমিত্তে সিংড়া পৌরসভার শোলাকুড়ি বিলে রুইজাতীয় মাছের রেণু পোনা মজুদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম, অফিস সহকারী শ্রীকান্ত কুমার কনক, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, সদস্য সাংবাদিক রাকিবুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।



















