ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুধু পুলিশই নয়, সকলের সম্মিলিত উদ্যোগে অপরাধ নির্মুল সম্ভব : ডিআইডি সামসুদ্দিন আহমেদ

খবর টি পড়েছেন : ১৭৯
শুধু পুলিশই নয়, সকলের সম্মিলিত উদ্যোগে অপরাধ নির্মুল সম্ভব : ডিআইডি সামসুদ্দিন আহমেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Photo- Agailjhara 8-6-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : শুধু পুলিশ একক নয়, সকলের সম্মিলিত উদ্যোগে সমাজ থেকে যে কোন ধরনের অপরাধ নির্মুল সম্ভব। মাদকাশক্তদের গ্রেফতার করার দায়িত্ব পুলিশের, সাজা প্রদান করার দায়িত্ব আদালতের। জামিনে পুলিশের কোন হাত নেই। বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক অনুসাসন প্রয়োজন। গতকাল রোববার বিকেলে বরিশালের আগৈলঝাড়া থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি ও বিএমপি কমিশনার শামসুদ্দিন আহম্মেদ একথা বলেন। পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএসপি সদর সার্কেল সুদিপ্ত কুমার সরকার, এএসপি গৌরনদী সার্কেল মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদার ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা। অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা ব্যাপী বিদ্যমান ৪টি অপরাধ আত্মহত্যা, বাল্যবিবাহ, সরকারী ভূমিদখল ও মাদকাসক্তি বিষয়ে উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, বিএনপি সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মোঃ বাদশা হাওলাদার, আঃ ছাত্তার মোল্লা, এ্যাড. আবুল কাশেম সরদার, মোঃ ফিরোজ শিকদার, ইউনুস আলী মিয়া, রবীন্দ্র নাথ হালদার, শিক্ষক মিজানুর রহমান, মনোতোষ বিশ্বাস, রাসেল শিকদার, ব্যবসায়ী ছালাম হাওলাদার, এনজিও কর্মী সিসিলিয়া পারুল মন্ডল, কাজল দাস গুপ্ত প্রমূখ। অনুষ্ঠান শেষে অস্ত্র উদ্ধার ও বিকাশের টাকা ছিনকাইকারীদের ধরতে সহায়তাকারী কামরুজ্জামান মিঠু, গুলিবিদ্ধ ডা. চৈতন্য রায়, আবুল বাশার হাওলাদার, সজিব খান ও সৌরভ মোল্লাকে ৫ হাজার টাকা করে অর্থ ও সনদ প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুলাউড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেফতার ৩ পরবর্তী সংবাদ পেকুয়ায় ব্যবসায়ীর ওপর মাদকসেবীর হামলা : দোকান বন্ধ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads